News Flash

  • Home
  • প্রধান খবর
  • মমতাকে অপমান ও ধর্মীয় ভাবাবেগকে আঘাতের অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে
Image

মমতাকে অপমান ও ধর্মীয় ভাবাবেগকে আঘাতের অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে

কলকাতা, ২০ মার্চ (হি.স.) : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান ও ধর্মীয় ভাবাবেগকে আঘাতের অভিযোগ আনা হল বিজেপি-র বিরুদ্ধে। বুধবার নিজেদের সামাজিক মাধ্যমের পোস্টে তৃণমূল কংগ্রেস বিজেপির হাওড়া ইউনিটের একটি ছবি শেয়ার করেছে। তাতে দেখা গেছে, একদিকে অযোধ্যার রামলালার ছবি রয়েছে, অন্যদিকে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। কিন্তু তাঁর মুখটি একেবারে লাল।

ছবি দিয়ে লেখা হয়েছে, ‘আপনার ভোট কার পক্ষে? শ্রী রামের পক্ষে না বিপক্ষে?’ তৃণমূল কংগ্রেসের দাবি, এই ধরনের পোস্ট করে বিজেপি ধর্মীয় উস্কানি দেওয়ার চেষ্টা তো করছেই, পাশাপাশি তাঁদের দলনেত্রীকেও চরম অপমান করা হয়েছে। বিজেপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে তাঁরা।

বিষয়টি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চেয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁদের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি অপমান করার পাশাপাশি ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে বিজেপি। ভোটের দিন ঘোষণা করা হয়েছে ও নির্বাচনী আচরণবিধি চালু হয়ে গিয়েছে। এই সময়ে এমন কাজ অত্যন্ত ঘৃণ্য অপরাধ। বিজেপিকে জরিমানা করা হোক বলেও দাবি বাংলার শাসক শিবিরের।

ঠিক ৪ বছর আগে ২০১৯ সালে এমনই লোকসভা ভোটের আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বিকৃত করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় প্রিয়াঙ্কা শর্মা নামের এক মহিলা গ্রেফতার হন যিনিও বিজেপি নেত্রী বলে পরিচিত ছিলেন। বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সাজের আদলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি বিকৃত করে সামাজিক মাধ্যমে আপলোড করার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই ঘটনায় মামলার জল সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। অবশেষে লিখিতভাবে ক্ষমা চেয়ে জামিন পান প্রিয়াঙ্কা।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top