News Flash

  • Home
  • দেশ
  • স্টার্টআপ মহাকুম্ভ ভারতের উদ্ভাবনী উজ্জ্বলতার প্রতীক : পীযূষ গোয়েল
Image

স্টার্টআপ মহাকুম্ভ ভারতের উদ্ভাবনী উজ্জ্বলতার প্রতীক : পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.) : স্টার্টআপ মহাকুম্ভ ভারতের উদ্ভাবনী উজ্জ্বলতার প্রতীক। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন, “একবিংশ শতাব্দী স্টার্টআপের শতাব্দী, স্টার্টআপ এটিকে ভারতের শতাব্দীতে পরিণত করবে।” নতুন দিল্লির ভারত মণ্ডপমে গত সোমবার থেকে শুরু হয়েছে স্টার্ট আপ ক্ষেত্রে ভারতের বৃহত্তম প্রদর্শনী – স্টার্ট আপ মহাকুম্ভ।

বুধবার সমাপ্তি দিনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেছেন, “স্টার্টআপ মহাকুম্ভ ভারতের উদ্ভাবনী উজ্জ্বলতার প্রতীক। এক বিংশ শতাব্দী স্টার্টআপের শতাব্দী এবং স্টার্টআপগুলি এটিকে ভারতের শতাব্দীতে পরিণত করবে। অটল বিহারী বাজপেয়ীজি ‘জয় বিজ্ঞান’-কে ‘জয় জওয়ান’ এবং ‘জয় কিষাণ’-এর সঙ্গে একত্রিত করেছিলেন এবং এই বছর প্রধানমন্ত্রী মোদী এতে ‘জয় অনুসন্ধান’ যুক্ত করে উদ্ভাবনের ভূমিকাকে কেন্দ্রের মর্যাদা দিয়েছেন।”

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top