News Flash

  • Home
  • দেশ
  • জেলে বন্দী ভাঙড়ের নেতা আরাবুল, তাঁর মুক্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ অনুগামীদের
Image

জেলে বন্দী ভাঙড়ের নেতা আরাবুল, তাঁর মুক্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ অনুগামীদের

ভাঙড়, ২০ মার্চ (হি.স.) : লোকসভা নির্বাচনের নিঘন্ট প্রকাশ হয়ে গিয়েছে। শাসক থেকে বিরোধী প্রায় সব পক্ষের প্রার্থীরা জোরদার প্রচার শুরু করে দিয়েছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ ভাঙড় বিধানসভা। আর সেই ভাঙড়ের অন্যতম ভোট মেশিনারি আরাবুল ইসলাম। কিন্তু তিনি এবার এখনও পর্যন্ত তিনি ভোটের ময়দানে নেই। কিছুদিন আগেই কলকাতা পুলিশের উত্তর কাশিপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। বর্তমানে তাঁর ঠিকানা বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগার। একের পর এক মিথ্যা মামলায় আরাবুলের নাম জড়ানো হচ্ছে বলে দাবি তাঁর অনুগামীদের। আর সেই কারণে তার মুক্তির দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। পাশাপাশি সামাজিক মাধ্যমেও আরাবুলের মুক্তির দাবিতে সরব হয়েছেন অনুগামীরা।

গত বিধানসভা নির্বাচনে এই ভাঙড় বিধানসভা কেন্দ্রে জয়ী হন আইএসএফ। সুতরাং একদা তৃণমূলের শক্ত ঘাঁটি ভাঙড় পুনরুদ্ধার করতে এখন মরিয়া তৃণমূল নেতৃত্ব। কিন্তু লোকসভা ভোটের আগে আইএসএফ কর্মী খুনের ঘটনায় গত ৮-ই ফেব্রুয়ারি গ্রেফতার হন ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। জামিন পাওয়া তো দূর, তাঁকে একের পর এক নতুন নতুন কেসে কখনও পুলিশ হেফাজতে তো আবার কখনও জেল হেফাজতে রাখা হচ্ছে। এই আবহে ভোটের ময়দানে নেই ভাঙড়ের নেতা তথা ভাঙড়ের ভোট মেশিনারি আরাবুল ইসলাম। তার অনুগামী থেকে সাধারণ কর্মী সমর্থকেরা কার্যত মুষড়ে পড়েছেন। আরাবুল ইসলামের মুক্তির দাবিতে ইতিমধ্যে ফেসবুক তথা সামাজিক মাধ্যমে সরব হয়েছেন বহু তৃণমূল কর্মী থেকে আরাবুল অনুগামীরা। কেউ ফেসবুক পোষ্ট করে লিখছেন, “আরাবুল ইসলাম নির্দোষ তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক।” আবার কেউ ফেসবুক ওয়ালে পোস্ট করছেন, “আরাবুল ইসলামকে মিথ্যা কেসে জেলে ভরা হয়েছে। তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক।”

Releated Posts

উপনির্বাচনে অনলাইন অনুদান চাইল সিপিআই(এম), কিউআর কোডে দিতে পারবেন অর্থ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য অনলাইনে অনুদান চাইল বামফ্রন্টের প্রধান…

ByByNews Desk Sep 20, 2026

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026

কংগ্রেসের ৬০ বছরের শাসনেই ছাত্রদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে: বিহারের মন্ত্রী

পাটনা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়ে কংগ্রেসের সমালোচনা করলেন বিহারের…

ByByNews Desk Sep 20, 2026

নির্বাচনে জয়-পরাজয় গণতন্ত্রেরই অংশ: ডিইউএসইউ ফল নিয়ে কংগ্রেস সাংসদ

অমৃতসর, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ বলে মন্তব্য করলেন অমৃতসরের কংগ্রেস সাংসদ গুরজিৎ সিং আউজলা।…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top