News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রতিবেশীর মারে মৃত্যু এক স্কুল পড়ুয়া ছাত্রীর
Image

প্রতিবেশীর মারে মৃত্যু এক স্কুল পড়ুয়া ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ মার্চ : মোবাইল চুরির অভিযোগ এনে ১৩ বছরের নাবালিকাকে বেধড়ক মারধোর করেছে প্রতিবেশীরা। দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত বুধবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ওই নাবালিকার। মৃত নাবালিকার নাম কণিকা নমঃ(১৩)। সে দক্ষিন চড়িলামের কড়ইমুড়া স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পাঠরত ছিল।

ঘটনার বিবরণে কণিকার মা জানিয়েছেন, একই গ্রামের বিশু দাস, শিখা দাস, অভিজিত দাস ও গৌতম দাস ওই নাবালিকার বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ তুলে। তারপর ওই নাবালিকাকে ওই চার অভিযুক্তরা বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হয় ওই নাবালিকা। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যু হয়েছে ওই নাবালিকার। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই নাবালিকার মৃত্যুর জন্য দায়ী চারজনকে উপযুক্ত শাস্তি প্রদান করার দাবী জানিয়েছেন এলাকাবাসীরা। নাবালিকার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবারের সদস্যরা।

Releated Posts

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

অস্থায়ী সাঁকোই ভরসা, সেতুর দাবিতে দীর্ঘদিনের অপেক্ষায় ধনচন্দ্র পাড়ার ৬০ পরিবার

আগরতলা, ১১ জুন: দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিবপুর এডিসি ভিলেজের প্রত্যন্ত ধনচন্দ্র পাড়ার প্রায় ৬০টি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top