News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত মহাসাগরীয় অঞ্চলে জলদস্যু ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী
Image

ভারত মহাসাগরীয় অঞ্চলে জলদস্যু ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৯ মার্চ (হি.স.) : ভারত মহাসাগরীয় অঞ্চলে জলদস্যু ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ, এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেছেন, স্বাধীনভাবে নৌচলাচল অব্যাহত রাখতে এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে জলদস্যু ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভের একটি পোস্টের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী একথা বলেন।

বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভ হাইজ্যাক হওয়া বুলগেরিয়ান জাহাজ উদ্ধারের জন্য ভারতীয় নৌবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাহাজে ৭ জন বুলগেরিয়ান নাগরিকও ছিলেন, তাঁরা সকলেই ভারতীয় নৌবাহিনীর সাহায্যে রক্ষা পেয়েছেন। মোদী এদিন বুলগেরিয়ার প্রেসিডেন্ট-এর বার্তার প্রশংসা করেছেন। তিনি লিখেছেন, “আমরা আনন্দিত যে ৭ জন বুলগেরিয়ান নাগরিক নিরাপদ এবং শীঘ্রই দেশে ফিরবেন।”

উল্লেখ্য, ‘রুয়েন’ জাহাজটি গত বছরের ডিসেম্বরে আরব সাগরে জলদস্যুদের হাতে পড়েছিল, তারপর থেকেই তাদের হেপাজতে ছিল। এই জাহাজে বুলগেরিয়া, মায়ানমার সহ অন্যান্য দেশের নাগরিকরাও ছিলেন।

Releated Posts

‘নারী কারও সম্পত্তি নন, তাঁরা নিজেদেরই’, ‘মনুস্মৃতি মানসিকতা’ নিয়ে রাহুলের তীব্র আক্রমণ

পুনে, ২২ আগস্ট (আইএএনএস): নারীরাই দেশের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করে পিতৃতান্ত্রিক সামাজিক কাঠামোর তীব্র সমালোচনা করলেন…

ByBySandeep Biswas Aug 22, 2026

মধ্যপ্রদেশে মদ টেন্ডারে কয়েকটি সংস্থার আধিপত্যের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্তের দাবি কংগ্রেসের

ভোপাল, ২২ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশে মদ বিক্রির টেন্ডারে কয়েকটি নির্দিষ্ট সংস্থার একচেটিয়া প্রভাব রয়েছে বলে অভিযোগ তুলে স্বাধীন…

ByByNews Desk Aug 22, 2026

রাজস্থানের স্কুলের বেহাল দশা নিয়ে জবাবদিহি চায় সিজেপি, রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ খারিজ

জয়পুর, ২২ আগস্ট (আইএএনএস): রাজস্থানের সরকারি স্কুলগুলির পরিকাঠামোর বেহাল দশা নিয়ে সরকারের জবাবদিহি দাবি করল সিজেপি। সংগঠনের মুখপাত্র…

ByByNews Desk Aug 22, 2026

রাহুল গান্ধীর সমালোচনায় বিজেপি, পড়ুয়াদের আন্দোলনে তাঁর ভূমিকার প্রশংসায় তৃণমূলের সৌগত রায়

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে শনিবার বিজেপি নেতারা তীব্র সমালোচনা…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top