News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইসিপিতে কাজ করতে গিয়ে গুরুতরভাবে আহত বহিঃরাজ্যের শ্রমিক
Image

আইসিপিতে কাজ করতে গিয়ে গুরুতরভাবে আহত বহিঃরাজ্যের শ্রমিক

আগরতলা, ১৯ মার্চ : সাব্রুমের মৈত্রী সেতু সংলগ্ন নির্মীয়মান আইসিপিতে কাজ করতে গিয়ে প্রায় ৩০ ফুট উপর থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছে বহিঃরাজ্যের এক শ্রমিক।

জানা গিয়েছে, আইসিপিতে যে কাজ চলছে তার প্রায় ৩০ ফুট উপরে ছাউনি দিতে বহিঃরাজ্যের শ্রমিকরা কাজ করছিলেন। তখনই সেখান থেকে পড়ে গিয়েছে বিহারের বাসিন্দা মোহাম্মদ কালীন(১৮) নামে ওই বহিঃরাজ্যের পরিযায়ী শ্রমিক। ওই দুর্ঘটনার মূল কারণ হিসেবে জানা যায় এসএসসি কোম্পানির তরফ থেকে তাদের এত উপরে উঠে কাজ করার জন্য কোনো রকম সুরক্ষা সামগ্রী দেওয়া হয়নি। যার কারণেই এই দুর্ঘটনাটি ঘটে।
সাব্রুম মহকুমা হাসপাতালে চিকিৎসক জানিয়েছেন, মোহাম্মদ কালীনের আঘাত গুরুতর হওয়ায় তাই তাঁকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top