News Flash

  • Home
  • প্রধান খবর
  • এসবিআই-কে সুপ্রিম তোপ, নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য চাইল শীর্ষ আদালত
Image

এসবিআই-কে সুপ্রিম তোপ, নির্বাচনী বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য চাইল শীর্ষ আদালত

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): নির্বাচনী বন্ডের তথ্যপ্রকাশ নিয়ে ফের সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-কে। সোমবার এই সংক্রান্ত একটি মামলার শুনানিতে শীর্ষ আদালতের নির্দেশ, নির্বাচনী বন্ড নিয়ে যাবতীয় তথ্য প্রকাশ্যে আনতে হবে এসবিআই-কে। এর পাশাপাশি ফের নির্বাচনী বন্ডের ক্রমিক নম্বর প্রকাশ্যে আনার নির্দেশ স্টেট ব্যাঙ্ককে স্মরণ করিয়ে দিয়েছে দেশের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ। সুপ্রিম কোর্ট বলেছে, আদালত নির্বাচনী বন্ড সম্পর্কিত সমস্ত তথ্য প্রকাশ করতে চায়, যা এসবিআই-এর দখলে রয়েছে।

এসবিআই-এর পক্ষ থেকে আদালতে সওয়াল করেন আইনজীবী হরিশ সালভে, তিনি সুপ্রিম কোর্টকে জানান, যদি ইলেক্টোরাল বন্ডের নম্বর দিতে হয়, আমরা দেব। সুপ্রিম কোর্ট বলেছে, এসবিআই-কে নির্বাচনী বন্ড নম্বরগুলি প্রকাশ করতে হবে এবং একটি হলফনামা দাখিল করতে হবে, যে এসবিআই কোনও তথ্য অসম্পূর্ণ রাখেনি। এসবিআই বলেছে, তাঁদের কাছে থাকা প্রতিটি তথ্য প্রদান করবে।”

সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে, তারা যে কোনও তথ্য না লুকিয়ে সব কিছু প্রকাশ করেছে, এমনটা জানিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে শীর্ষ আদালতে হলফনামা জমা দিতে হবে স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যানকে। এসবিআই নতুন তথ্য জমা দিলে ফের তা সরকারি ওয়েবসাইটে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। সোমবার স্টেট ব্যাঙ্কের তরফে আদালতে সওয়াল করেন আইনজীবী হরিশ সালভে। তিনি জানান, নির্বাচনী বন্ডের নম্বর তুলে দেবেন তাঁরা।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top