News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৬ রাজ্যে স্বরাষ্ট্র সচিবকে অপসারণের নির্দেশ নির্বাচন কমিশনের, সরছেন পশ্চিমবঙ্গের ডিজিপিও
Image

৬ রাজ্যে স্বরাষ্ট্র সচিবকে অপসারণের নির্দেশ নির্বাচন কমিশনের, সরছেন পশ্চিমবঙ্গের ডিজিপিও

নয়াদিল্লি, ১৮ মার্চ (হি.স.): গুজরাট, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড, এই ৬ রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে অপসারণের নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। পাশাপাশি মিজোরাম ও হিমাচল প্রদেশের সাধারণ প্রশাসনিক বিভাগের সচিবকেও অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি)-কেও অপসারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।

পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি রাজীব কুমারকে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এই পদে নতুন নিয়োগের জন্য বিকেল ৫টার মধ্যে রাজ্য সরকারকে তিনটি নাম পাঠাতে বলেছে নির্বাচন কমিশন। পাশাপাশি, গুজরাট, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্র সচিবকেও অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মিজোরাম, হিমাচল প্রদেশের জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সচিবকেও সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top