News Flash

Image

টিপারের ধাক্কায় গুরুতর আহত বাইক চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ: ট্রিপার গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হল এক বাইক চালক। ঘটনাটি ঘটেছে আজ জিরানিয়া এলাকায়। আহত বাইক চালকের নাম জেমস কলই (২৩)। তার বাড়ি টাকারজলা থানার অন্তর্গত বৈরাগী পাড়া দেবছড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, জেমস কলই সকাল ১১ টা নাগাদ নিজের বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে জিরানিয়া এলাকায় যায়।

জিরানিয়া যাওয়ার পর একটি টিপার গাড়ি জেমস কলই-এর বাইকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পরে আহত হয় জেমস কলই। দমকল বাহিনীর কর্মীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জিরানিয়া হাসপাতালে নিয়ে যায়।

এইদিকে জেমস কলই-র স্ত্রী স্বামীর মোবাইলে কল করার পর জিরানিয়া হাসপাতালে কর্তব্যরত এক নার্স জানায় জেমস যান দুর্ঘটনার কবলে পড়েছে। সে জিরানিয়া হাসপাতালে রয়েছে। এই খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে ছুটে যায়। জিরানিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর জেমস কলইকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জানা যায় আহত জেমস কলই-র একটি পা ভেঙ্গে গেছে। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।

Releated Posts

বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরি, চাঞ্চল্য বিশালগড়ে

বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার দিনেই মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ের রাউৎখলা এলাকায়। ঐতিহ্যবাহী…

ByByReshmi Debnath Sep 10, 2026

কালীমন্দিরে চুরি, বাধা দিতে গিয়ে আক্রান্ত, পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ির কালীমন্দিরে চুরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top