News Flash

  • Home
  • দেশ
  • লোকসভায় ”আশ্চর্যজনক” ফলাফল হবে বিহারে: তেজস্বী
Image

লোকসভায় ”আশ্চর্যজনক” ফলাফল হবে বিহারে: তেজস্বী

পাটনা, ১৭ মার্চ (হি. স.): লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব রবিবার বলেন বিহারে এবার ”আশ্চর্যজনক” ফলাফল হবে। কেন ফলাফল ”আশ্চর্যজনক” হবে তার ব্যাখ্যা দিতে গিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন তেজস্বী।

তিনি বলেছেন, ”বিগত ১০ বছরে কেন্দ্রীয় সরকার বিহারের জনগণের জন্য কী করেছে? না বিহার কোনও বিশেষ প্যাকেজ পেয়েছে, না মুদ্রাস্ফীতি কমেছে, না কৃষকদের সমস্যার সমাধান হয়েছে। মানুষের অবস্থা আরও খারাপ হয়েছে।”

লোকসভা ভোটে নিজেদের ফলাফল যে ভাল হবে তাও জানাতে ভোলেননি লালু পুত্র। নিজেদের ভাল ফলাফলের জন্য পরোক্ষে তিনি বিহারের প্রতি বিজেপি সরকারের বঞ্চনাকেই হাতিয়ার করেছেন। পাশাপাশি ভোটের জন্য তাঁরা যে সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে রয়েছেন, তাও জানিয়েছেন তেজস্বী।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top