News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফটিকরয়ে পৃষ্ঠা প্রমুখদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত
Image

ফটিকরয়ে পৃষ্ঠা প্রমুখদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, ফটিকরায়, ১৭ মার্চ: ফটিকরায় মন্ডলের সকল পৃষ্ঠা প্রমুখদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ  নজরুল কলাক্ষেত্রে। আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকে শাসক দল বিভিন্ন সাংগঠনিক কাজ শুরু করেছে। পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়েছে ২৬ শে এপ্রিল।

বিজেপি দলের পৃষ্ঠা প্রমুখদের কাজ খুবই গুরুত্বপূর্ণ তাই রবিবার ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় ফটিকরায় মন্ডলের সকল পৃষ্ঠা প্রমুখদের নিয়ে সম্মেলন।

এদিনের সম্মেলনে হাজারো পৃষ্ঠা প্রমুখের উপস্থিতির ছাড়াও উপস্থিত ছিলেন মন্ডল , জেলা , রাজ্য নেতৃত্বরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি প্রদেশ সহ-সভাপতি তথা পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ সুবল ভৌমিক ,এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা ফটিকরায় কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস |

প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেছেন উপস্থিত অতিথিরা। ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই সম্মেলনের পৃষ্ঠা প্রমুখদের আরো গুরুত্ব সহকারে
দলীয় কাজে মনোনিবেশ করতে বলেন বিধায়ক।

এছাড়াও তিনি বলেন এবারের লোকসভা নির্বাচনে ৯০% বিজেপির দখলে করতে হবে। তার জন্য প্রত্যেক পৃষ্ঠা প্রমুখ দিনে ছয় থেকে সাত ঘন্টা কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top