News Flash

  • Home
  • Uncategorized
  • ১৪০ কোটি ভারতীয় আমার পরিবার, তাঁদের সঙ্গে আমার সম্পর্ক বিশেষ : প্রধানমন্ত্রী
Image

১৪০ কোটি ভারতীয় আমার পরিবার, তাঁদের সঙ্গে আমার সম্পর্ক বিশেষ : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.) : ১৪০ কোটি ভারতীয় পরিবারের সদস্যদের সঙ্গে শক্তিশালী সম্পর্কটি আমার কাছে বিশেষ, এই কথা লিখে প্রধানমন্ত্রী ১৪০ কোটি ভারতীয়র উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার তাঁর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর এই চিঠিটি শেয়ার করেছেন।

প্রধানমন্ত্রী ১৫ মার্চ ১৪০ কোটি ভারতীয় পরিবারের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছেন। এই চিঠিতে প্রধানমন্ত্রী মোদী সরকারের প্রচেষ্টার কারণে ভারতীয়দের জীবনের পরিবর্তনকে তাঁর সবচেয়ে বড় সম্পদ বলে মনে করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠিতে লিখেছেন, “আপনার এবং আমাদের মেলবন্ধন এখন এক দশক পূর্ণ হতে চলেছে। আমার ১৪০ কোটি পরিবারের সদস্যদের সঙ্গে যে বিশ্বাস, সহযোগিতা এবং সমর্থনের এই শক্তিশালী সম্পর্কটি তৈরি হয়েছে সেটা আমার কাছে কতটা বিশেষ তা ভাষায় প্রকাশ করা কঠিন।” তিনি আরও লিখেছেন, “আমার পরিবারের সদস্যদের জীবনে যে ইতিবাচক পরিবর্তন এসেছে তা গত ১০ বছরে আমাদের সরকারের সবচেয়ে বড় অর্জন এবং সবচেয়ে বড় সম্পদ। দরিদ্র, কৃষক, যুবক ও মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের প্রচেষ্টার অর্থবহ ফলাফল আমাদের সামনে রয়েছে।”

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top