News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিসর্জন নাটকের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বিশেষ নাটক
Image

বিসর্জন নাটকের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বিশেষ নাটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ: ১৯২৩ সালে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর প্রযোজিত বিসর্জন নাটকের শতবর্ষ উদযাপন চলছে এখনো। সেই উদযাপনের শরিক এবার আমাদের রাজ্যও। রাজ্যের স্বনামখ্যাত ট্যুর অপারেটর সংগঠন নীলজ্যোতি ট্রাভেলসের আয়োজনে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের দ্বিতীয় প্রেক্ষাগৃহে আগামী ১৬ মার্চ সন্ধ্যা ছয়টায় বিসর্জন নাটকের আয়োজন নিয়ে থাকবেন কলকাতার বিখ্যাত নাট্যদল দক্ষিণীর শিল্পীরা।

এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাজানো হয়েছে আরও নানা সাংস্কৃতিক আবহ। নীলজ্যোতি ট্রাভেলসের কর্ণধার সঞ্জীব আচার্য জানিয়েছেন, এই আয়োজন সম্পূর্ণভাবেই দর্শকদের জন্য উন্মুক্ত। ত্রিপুরার আধারে কবিগুরু কর্তৃক নির্মিত বিসর্জনের এই আয়োজনে সকলকে সামিল হবার অনুরোধ জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, দক্ষিণী রবীন্দ্রনাথের গান এবং নাটকের সঠিক প্রচার, প্রসার এবং পরিবেশন-পদ্ধতি নিয়ে নিরলস সাধনার একটি প্রতিষ্ঠান।

Releated Posts

ধলেশ্বরে গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মৃত্যু শ্রমিকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: রাজধানী আগরতলার ধলেশ্বর ১৬ নম্বর রোড এলাকায় একটি বাড়িতে গাছের ডাল কাটার সময়…

ByByReshmi Debnath Jul 29, 2026

ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, আত্মহত্যার হুঁশিয়ারি অসহায় মায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ জুলাই: ছেলের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলে আত্মহত্যার হুঁশিয়ারি দিলেন এক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে নিরন্তর কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই:  সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল মনোভাব নিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

নির্যাতিত মহিলাদের পাশে সমস্ত সহায়তা নিয়ে দাঁড়াতে হবে: জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: মহিলাদের সুরক্ষিত রাখার জন্য যে সমস্ত আইনি বিধান রয়েছে সেগুলি যথাযথ প্রয়োগ করার…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top