News Flash

Image

বাইক ও গাড়ির সংঘর্ষে আহত এক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ মার্চ: বাইক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন এক যুবক। তার নাম অনিকেত ভক্ত। বাড়ি বিলোনিয়া থানাধীন বরোজ কলোনী এলাকায়।

এই দূর্ঘটনাটি ঘটে আজ বেলা দুইটা নাগাদ বিলোনিয়া তবলা চৌমুহনী এলাকায়। খবর পেয়ে ছুটে যায় বিলোনীয়া দমকল বাহিনীর কর্মীরা। ঘটনাস্থল থেকে আহত অনিকেতকে নিয়ে আসে বিলোনিয়া হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহত অনিকেত ভক্তকে স্থানান্তরিত করে দেয় দক্ষিণ জেলা শান্তির বাজার হাসপাতালে।

জানা যায় , অনিকেত ভক্ত টিআর০৮-বি -৯৭৯৯  নম্বরের একটি বাইক নিয়ে মনুর মুখের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর অপর দিক থেকে আসা টিআর০১-বিভি- ০৪৩৭ এই নম্বরের একটি মারুতি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে তবলা চৌমুহনি এলাকায়।

এই সংঘর্ষের জেরে বাইক চালক অনিকেত ভক্ত রাস্তায় ছিটকে পড়ে হাতে এবং বুকে আঘাত পায়। এই দিকে মারুতি গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে  ছুটে যায় পুলিশ। পুলিশ দূর্ঘটনার মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

বোনের বিয়ে দিতে জমি বিক্রি, ৩০ বছর পর সেই জমি নিয়ে মামলা, চাঞ্চল্য

আগরতলা, ১২ সেপ্টেম্বর: বোনের বিয়ের খরচ মেটাতে প্রায় ৩০ বছর আগে জমি কেনার পরও হাতে পাননি জমির প্রয়োজনীয়…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

শান্তিরবাজারে আধুনিক মোটরস্ট্যান্ডের নির্মাণকাজ পরিদর্শন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরীর

শান্তিরবাজার, ১২ সেপ্টেম্বর: রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত, আধুনিক ও নাগরিকবান্ধব পরিবহন পরিকাঠামো এবং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পরিবহন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

দিল্লি সহ বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার ২৮টি হারানো মোবাইল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক তদন্ত পদ্ধতির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারিয়ে যাওয়া ২৮টি মোবাইল ফোন…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

কৈলাসহরে আইনশৃঙ্খলা নিয়ে সরব বিরজিত, প্রশাসনকে এক সপ্তাহের সময়সীমা

কৈলাসহর, ১২ সেপ্টেম্বর: কৈলাসহর শহরে একের পর এক সরকারি দপ্তরে ভাঙচুর, আধিকারিকদের হেনস্থা এবং স্থানীয় চিকিৎসক ও ব্যবসায়ীদের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top