News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘ভোট পেতে কাকার পিঠে চড়বেন না’, অজিতকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Image

‘ভোট পেতে কাকার পিঠে চড়বেন না’, অজিতকে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.) : ‘ভোট পেতে কাকার পিঠে চড়বেন না’, বৃহস্পতিবার এনসিপি বনাম এনসিপি মামলায়, ‘ভাইপো’ অজিত পওয়ারকে এমনটাইবললসুপ্রিম কোর্ট। শরদ পওয়ার গোষ্ঠীর হয়ে আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে জানান, গ্রামীণ এলাকায় প্রত্যেকের কাছে স্মার্টফোন নেই। ফলে অনেকেই জানেন না যে কাকা-ভাইপো আলাদা হয়ে গিয়েছে। মানুষের এই না জানার সুযোগ নিয়ে শরদের জনপ্রিয়তাকে ভোট পাওয়ার জন্য ব্যবহার করছে অজিত গোষ্ঠী বলে, অভিযোগ করেন। শরদ গোষ্ঠীর আরও অভিযোগ, তাঁর ভাগ্নে তাঁর দল ভেঙে বেরিয়ে গিয়েছেন, অথচ তাঁর প্রশংসা করে ভোটারদের বিভ্রান্ত করছেন। প্রচারপত্রে শরদ পওয়ারের ছবি ও নাম ব্যবহার করছেন। এর ফলে, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে না বলে দাবি করেন সিংভি। বিচারপতি সুর্য কান্ত এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ বলেছে, “কেন আপনি (অজিত পওয়ার) তাঁর (শরদ পওয়ার) ছবি ব্যবহার করছেন? আপনি যদি নিজের জনপ্রিয়তা এবং জননেতা হিসেবে নিজের ক্ষমতার বিষয়ে এতটাই আত্মবিশ্বাসী হয়ে থাকেন, তাহলে আপনি আপনার ছবিতেই ভোট পাবেন। কেন তাঁর পিঠে চড়ছেন ?” অজিত গোষ্ঠী শরদ পওয়ারের নাম ছবির অপব্যবহার করছে অভিযোগ করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল শরদ গোষ্ঠী। একই সঙ্গে গত ৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন যে অজিত পওয়ারের এনসিপিকেই আসল এনসিপির স্বীকৃতি দিয়েছিল, সেই রায়কেও চ্যালেঞ্জ করেছিল শরদ গোষ্ঠী। ১৯ মার্চ এই মামলার পরবর্তী শুনানির আগেই, এই দুই বিষয়ে অজিত গোষ্ঠীর জবাব চেয়েছে আদালত। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অবশ্য কমিশনের আদেশই বহাল থাকবে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top