News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুজরাট ও মহারাষ্ট্রে উদ্বোধন ‘একতা মল’, ভোকাল ফর লোকাল-এর দৃষ্টিভঙ্গিকে জোর প্রধানমন্ত্রীর
Image

গুজরাট ও মহারাষ্ট্রে উদ্বোধন ‘একতা মল’, ভোকাল ফর লোকাল-এর দৃষ্টিভঙ্গিকে জোর প্রধানমন্ত্রীর

আহমেদাবাদ, ১২ মার্চ (হি.স.): গুজরাট ও মহারাষ্ট্রে ‘একতা মল’-এর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি ভোকাল ফর লোকাল-এর দৃষ্টিভঙ্গিকে বিশেষ জোর দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কথায়, “একতা মল ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর ভীত মজবুত করে, একতা মল আমাদের ‘ভোকাল ফর লোকাল’-এর দৃষ্টিভঙ্গি দেশের প্রতিটি কোণায় নিয়ে যেতে সাহায্য করবে।”

প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার গুজরাটের আহমেদাবাদ থেকে বিভিন্ন জলকল্যাণ মূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও দেশকে উৎসর্গ করেছেন। এই অনুষ্ঠান থেকেই গুজরাট ও মহারাষ্ট্রে একতা মল-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “সমগ্র দেশে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। ২০২৪ সালের মাত্র আড়াই মাসে আমরা ১১ লক্ষ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করেছি। আমরা এখন আমাদের বিকশিত ভারত স্বপ্নের দিকে একটি বড় পদক্ষেপ নিয়েছি।”

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top