News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি সরকার লোকসভা ভোট বৈতরণী পার করতে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করেছে : আশিস
Image

বিজেপি সরকার লোকসভা ভোট বৈতরণী পার করতে নাগরিকত্ব সংশোধনী আইন লাগু করেছে : আশিস

আগরতলা, ১২ মার্চ : দেশের মধ্যে নির্বাচনী বন্ড অন্যতম আর্থিক কেলেঙ্কারি। তাছাড়া, বিজেপি সরকার লোকসভা ভোট বৈতরণী পার করতে এবং সারা দেশে অস্থিরতা তৈরী করতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) লাগু করেছে। আজ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে শাসক দলের বিরুদ্ধে সুর চড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

এদিন তিনি বলেন, আদালত এসবিআইকে নির্দেশ দিয়েছিল অবিলম্বে যেন নির্বাচনী বন্ড দেওয়া বন্ধ করে তারা। এর পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশ দেয়, ২০১৯-এর ১২ এপ্রিল থেকে এখনও পর্যন্ত নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য ৬ মার্চের মধ্যে আদালতের কাছে তুলে দিতে।

এদিন তিনি প্রশ্ন করেছেন, কেন এসবিআই নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্যপ্রকাশের জন্য অতিরিক্ত সময় চেয়ে শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিল। অনৈতিক ভাবে এসবিআই কর্তৃপক্ষ কাকে বাঁচাতে চাইছে। কারণ, নির্বাচনী বন্ডের তালিকা প্রকাশ পেলে দেশের জনগণ আর্থিক কেলেঙ্কারির সম্পকে জানতে পারবেন। কারা অনৈতিক ভাবে কোন রাজনৈতিক দলকে কি পরিমান অর্থ প্রদান করেছেন তা ওই তালিকায় প্রকাশ পাবে। তাই বিজেপি সরকার জনগণের দৃষ্টি ঘুরাতে দেশে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) লাগু করেছে।

এদিন তিনি নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) লাগু নিয়ে তিপরা মথাকে একহাত নিয়েছেন। তিনি বলেন, একসময় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করেছিল তিপরা মথা। কিন্তু তারা এখন শাসক দল মিশে গিয়েছে। যার কারণে এই আইনের বিরুদ্ধে কোনো আওয়াজ তুলছে না।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top