News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল আসরের জন্য রাজ্যদল গঠনের শিবিরে ব্যাপক সাড়া
Image

অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল আসরের জন্য রাজ্যদল গঠনের শিবিরে ব্যাপক সাড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফুটবল মাঠেও যে ছেলেরা আসে তার একটা প্রমাণ মিলেছে এখন। জাতীয় আসরের জন্য রাজ্য দল গঠিত হবে একটি। সেস্হলে শিবিরে এত সংখ্যক ফুটবলার শামিল হয়েছে, তা যেন চারটি দল গঠনের সমতুল্য। আগামী মাসেই ছত্তিশগড়ে অনুষ্ঠিত হতে চলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উদ্যোগে অনুর্ধ ২০ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। জাতীয় স্তরের এই ফুটবল আসরে অংশ নেবে ত্রিপুরা। সেই লক্ষ্যে চূড়ান্ত রাজ্য দল গঠন করতে প্রস্তুতিতে নেমে পড়েছে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন। রবিবার এমনটাই দেখা গেল আগরতলা উমাকান্ত মিনি স্টেডিয়ামে। রাজ্য দল গঠন করতে এদিন থেকে শুরু হলো দল গঠনের প্রাথমিক শিবির। শিবিরের প্রথম দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৮০ জন ফুটবলার অংশ নেয়। সোমবারে সংখ্যাটা আরও বেড়েছে। আরও বাড়বে বলে দাবি শিবিরে প্রশিক্ষকের দায়িত্বে থাকা প্রশিক্ষকরা। এই দল নির্বাচনী শিবির থেকে বাছাই করা ফুটবলারদের নিয়ে চলতি মাসের শেষ দিকেই অনুষ্ঠিত হবে স্বল্পমেয়াদী শিবির। চূড়ান্ত প্রস্তুতির পর এপ্রিল মাসের প্রথম সপ্তাহে রাজ্য দল ছত্তিশগড়ের উদ্দেশ্যে আগরতলা ত্যাগ করবে। সাফল্যের লক্ষ্যে একটি ব্যালেন্সড দল গড়ার প্রয়াস রয়েছে কোচদের।

Releated Posts

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026

নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় মঞ্চ হবে অসম প্রিমিয়ার লিগ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ জুন : সদ্য চালু হওয়া অসম প্রিমিয়ার লিগ (এপিএল) রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার একটি…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top