News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী দিনে ত্রিপুরা সনাতনী ভাবধারার প্রসার ও আধ্যাত্মিক চেতনা এবং পর্যটনের বিকাশে নতুন ইতিহাস সৃষ্টি করবে : মুখ্যমন্ত্রী
Image

আগামী দিনে ত্রিপুরা সনাতনী ভাবধারার প্রসার ও আধ্যাত্মিক চেতনা এবং পর্যটনের বিকাশে নতুন ইতিহাস সৃষ্টি করবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ মার্চ : আগামী দিনে ত্রিপুরা সনাতনী ভাবধারার প্রসার ও আধ্যাত্মিক চেতনা এবং পর্যটনের বিকাশে নতুন ইতিহাস সৃষ্টি করবে। আজ উনকোটি জেলার ফটিকরায়ে পেঁচারডহর এলাকায় স্থাপিত শৃঙ্গেরি বালাজি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে একথা বলে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের রাজ্যপাল এর এ গনেশ্বর, রাজ্যের দুই মন্ত্রী টিংকু রায় ,সুধাংশু দাস, রাজ্য সরকারের অতিরিক্ত সচিব অভিষেক চন্দ্র।

প্রসঙ্গত, ২০১৩ সালের তৎকালীন জেলাশাসক অভিষেক চন্দ্র এর প্রচেষ্টায় এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল।

মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার ধর্মীয় পর্যটনে নতুন সংযোজন উনকোটি জেলার ফটিকরায়ে পেঁচারডহর এলাকায় স্থাপিত শৃঙ্গেরি বালাজি মন্দির। প্রচুর সংখ্যক পূণ্যার্থীর সমাগমের মধ্য দিয়ে মহাসমারোহে আয়োজিত এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার শুভক্ষনে সাক্ষী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেছেন।

তাঁর কথায়, দক্ষিণ ভারতীয় স্থাপত্যশৈলীতে তৈরি এই ভব্য মন্দির আগামী দিনে সনাতনী ভাবধারার প্রসার ও আধ্যাত্মিক চেতনা এবং পর্যটনের বিকাশে নতুন ইতিহাস সৃষ্টি করবে।‌ এদিন তিনি এই মন্দির স্থাপনের জন্য আমি কর্নাটকের শ্রী সারদা পীঠম ট্রাষ্টকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যু তদন্তে দিল্লিতে ত্রিপুরা পুলিশের টিম

আগরতলা, ৩০ জুলাই: ত্রিপুরার পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের রহস্যজনক মৃত্যুর তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) তদন্ত…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

এসএমএ আক্রান্ত মানশ্রীর পাশে কৃষি দপ্তর, ৩ লক্ষ টাকার সহায়তা প্রদান

আগরতলা, ৩০ জুলাই: বিরল ও প্রাণঘাতী রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (এসএমএ)-তে আক্রান্ত ছোট্ট মানশ্রীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশ, বেড়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাশের হার

আগরতলা, ৩০ জুলাই : বছর বাঁচাও পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাশের হার বেড়েছে। আজ সাংবাদিক সম্মেলনের এবিষয়ে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

বিষাক্ত শামুক খেয়ে এক বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া

আগরতলা, ৩০ জুলাই : বিষাক্ত শামুক খাওয়ার পর এক বছরের এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে…

ByByTaniya Chakraborty Jul 30, 2026
Scroll to Top