News Flash

Image

 যান দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ফটিকরায়, ১১ মার্চ:  জাতীয় বিকল্প সড়কের গঙ্গানগর এবং গকুলনগর এলাকায় পরপর যান দুর্ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছিলেন। মৃত্যু হয়েছে দুটি গবাদী পশুর। আহত এক ব্যক্তি শেষ পর্যন্ত মারা যান। মৃত ব্যক্তির নাম অবন্যা মালাকার(৭৫)।

ঘটনার বিবরণে জানা গেছে গতকাল সন্ধ্যায় এএস০১-জিসি-০৩৩৭ নাম্বারের একটি দ্রুতগামী ১২ চাকার লরি কমলপুরের দিক থেকে ফটিকরায়ের দিকে আসছিল। এই লরিটি গঙ্গানগর এলাকায় দুটি গরুকে পিষে মারে। ঘাতক লরিটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।কিন্তূ কিছু দূর অগ্রসর হওয়ার পর গোকুলনগর বাজার এলাকায় এলাকাবাসী গাড়ি সহ চালককে আটক করে ফটিকরায় থানার  হাতে তুলে দেওয়া হয়। 

গবাদি পশুর মালিক সঞ্জিত মালাকার টিআর০২- ই – ১৯২৫ নম্বরের এই বোলেরো গাড়ি নিয়ে ঘাতক লরিটিকে আটক করতে পিছু ছুটে। কিন্তূ দ্রুতগামী এই বলেরো গাড়িটি গকুলনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। সে সময়ে গকুলনগর কৃষি দপ্তরের একটি সরকারি অনুষ্ঠা ন চলছিল। কৃষি শেডঘর উদ্বোধনে  মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখছিলেন। তখন সেখানে গাড়িটি আছড়ে পড়লে বেশ কয়েকজন আহত হয়। তাদের মধ্যে থেকেই এক জনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

Releated Posts

এজিএমসি ও জিবি হাসপাতালে এআইআইএমএস মানের ইমিউনোলজি ও ট্রান্সপ্লান্ট ল্যাব স্থাপনের উদ্যোগ

আগরতলা, ২৩ জুন: রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালে…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মেলাঘরে কংগ্রেসের বিক্ষোভ মিছিল, থানায় ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ২৩ জুন : আরটিআই কর্মী প্রসেনজিৎ সাহার মুক্তির দাবিতে মঙ্গলবার মেলাঘরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ধর্মনগরে রক্তদান শিবির ও স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা

ধর্মনগর, ২৩ জুন : বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬ উপলক্ষে সোমবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে রক্তদান শিবির, স্বেচ্ছায়…

ByByReshmi Debnath Jun 23, 2026

গভীর জঙ্গলে বনদপ্তরের অভিযান, অবৈধ চোরাই কাঠের মিলসহ বিপুল পরিমাণ কাঠ উদ্ধার

বিশালগড়, ২৩ জুন:  বিশালগড় মহকুমার চরিলাম রংমালা এলাকার গভীর জঙ্গলে অবৈধভাবে চলতে থাকা একটি চোরাই কাঠের মিলে অভিযান…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top