News Flash

  • Home
  • দেশ
  • উত্তর প্রদেশের গাজীপুরে হাইএক্সটেনশন তারের সংস্পর্শে এসে বাসে আগুন
Image

উত্তর প্রদেশের গাজীপুরে হাইএক্সটেনশন তারের সংস্পর্শে এসে বাসে আগুন

গাজীপুর, ১১ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের গাজীপুরে হাইএক্সটেনশন তারের সংস্পর্শে এসে একটি বাসে বিধ্বংসী আগুন লাগে। এরফলে বহু বাসযাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

সোমবার উত্তরপ্রদেশের গাজীপুর জেলার খিরিয়া খাদা গ্রাম থেকে একটি বাস বিয়ের অতিথি নিয়ে বের হয়। বাসটি মহাহর ধামের কাছে পৌঁছোলে হাইএক্সটেনশন তারের সংস্পর্শে বাসে আগুন ধরে যায়। অনেক অতিথি পুড়ে গিয়েছেন বলে পুলিশের অনুমান। বর্তমানে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে। এই দুর্ঘটনায় কতজন অতিথির মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। বাসে মোট ৫০ থেকে ৬০ জন বিয়ের অতিথি ছিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শীর্ষ আধিকারিকদের উদ্ধার তৎপরতা যথাযথভাবে করার নির্দেশ দিয়েছেন। এছাড়া আহতদের চিকিৎসায় যাতে কোনও গাফিলতি না হয় তারও নির্দেশ জারি করেছেন।

Releated Posts

হিজাব ইস্যুতে ওয়াইসিকে নিশানা এনডিএ নেতাদের, ‘ভোটব্যাঙ্কের রাজনীতি ও সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা’

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): এলাহাবাদ হাইকোর্টের স্কুলের পোশাকবিধি সংক্রান্ত রায়ের সমালোচনা করায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে বুধবার তীব্র…

ByByNews Desk Aug 26, 2026

অপারেশন সিঁদুরে পাকিস্তানের কিরানা হিলসে ভারতীয় লইটারিং মিউনিশন আঘাত হেনে থাকতে পারে: প্রাক্তন সিডিএস অনিল চৌহান

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): গত বছর অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত কিরানা হিলসে ভারতের একটি…

ByByNews Desk Aug 26, 2026

উরুগুয়ের জাতীয় দিবসে বিদেশ মন্ত্রকের সচিব, ভারত-উরুগুয়ে সম্পর্ক আরও মজবুত করার বার্তা

নয়াদিল্লি, ২৫ আগস্ট (আইএএনএস): উরুগুয়ের জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে ভারত ও উরুগুয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী…

ByByNews Desk Aug 26, 2026

কলকাতা ও হাওড়া পুরভোটের প্রস্তুতিতে কমিটি গড়ল বঙ্গ বিজেপি

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): চলতি বছরের শেষ দিকে কলকাতা পুরসভা (কেএমসি) এবং হাওড়া পুরনিগমের (এইচএমসি) নির্বাচন হওয়ার কথা।…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top