News Flash

  • Home
  • খেলা
  • আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১৭ই
Image

আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১৭ই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগরতলা প্রেস ক্লাবের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৭ মার্চ, রবিবার আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলছে বার্ষিক

ক্রীড়া প্রতিযোগিতা। ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় পুরোনো জেল সংলগ্ন ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ৯.৩০ মিনিটে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং, তাছাড়া উপস্থিত থাকবেন স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলক ঘোষ ও আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। উক্ত প্রতিযোগিতায় আগরতলা প্রেস ক্লাবের সদস্য-সদস্যা  সহ সকল সাংবাদিক ও তাঁদের পরিবার অংশগ্রহণ করতে পারবেন। রবিবারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিশুদের জন্য থাকছে স্প্রিন্ট, স্কিপিং, শাটল রান, স্পুন রেস্, টার্গেট দ্যা বল ইত্যাদি। বড়দের জন্য রয়েছে মিউজিকেল বল, টিপ্ পড়ানি, পাতিল ভাঙ্গা, মিউজিকেল বল সহ ইত্যাদি। প্রতিটি খেলায় থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক সকলকে আগামী ১৭ মার্চ, রবিবার সকাল  ৯ টার মধ্যে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে রিপোর্ট করতে অনুরোধ করা হচ্ছে।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top