News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল ধর্মনগর শহর 
Image

ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল ধর্মনগর শহর 

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ মার্চ:  ১৩২ কেবি মিশন টিলা সাব স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতে অল্পতে রক্ষা পেয়েছে গোটা   ধর্মনগর শহর। 

রবিবার সকাল সাড়ে নয়টা নাগাদ ধর্মনগরস্থিত মিশনটিলা ১৩২ কেভি পাওয়ার সাব স্টেশনে একটি বিস্ফোরণে দাহ্য তরল পদার্থ ছড়িয়ে পড়ে  বীভৎস আগুন লেগে যায়। ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনীকে খবর দিলে অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইঞ্জিন তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে অক্লান্ত পরিশ্রমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

গোটা শহরের বৈদ্যুতিক সংযোগ প্রায় আড়াই ঘন্টা ছিন্ন থাকার পর পুনরায় শহরের বিদ্যুৎ সংযোগ দিতে সক্ষম হয় দপ্তরের কর্মকর্তারা। তবে কি কারনে হঠাৎ করে এই বিস্ফোরন তার কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি। 

সংশ্লিষ্ট ক্ষেত্রে ইঞ্জিনিয়াররা তদন্তে খতিয়ে দেখছেন এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে যেভাবে বৈদ্যুতিক আগুন লেগেছিল তা এত তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আনতে না পারলে ধর্মনগর শহরের একাংশ পুড়ে ছাই হয়ে যেত বলে বিশেষজ্ঞদের অভিমত। এক বীভৎসর অগ্নিকাণ্ড থেকে অল্পেতেই  রক্ষা পেল ধর্মনগর শহর।

Releated Posts

ধর্মনগরে বিশাল তিরঙ্গা যাত্রা, ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির সমাপ্তি

ধর্মনগর , ১৭ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ধর্মনগরে আয়োজিত নয় দিনব্যাপী ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Aug 17, 2026

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন, বুথস্তরে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির

আগরতলা, ১৭ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বুথস্তরের সাংগঠনিক কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top