News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোকসভা নির্বাচনকে সামনে রেখে কৈলাসহরে হলসভা অনুষ্ঠিত 
Image

লোকসভা নির্বাচনকে সামনে রেখে কৈলাসহরে হলসভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১০ মার্চ:  বিজেপি মন্ডলের সংখ্যালঘু মোর্চার উদ্যোগে স্নেহ সম্ভাদ অভিযানের অঙ্গ হিসেবে কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে একটি হলসভা অনুষ্ঠিত হয়েছে। 

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য কমিটির সভাপতি বিল্লাল মিয়া, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মবসর আলী, বিজেপি কিষান মোর্চার রাজ্য কমিটির সহ-সভাপতি আব্দুল গফফার, ঊনকোটি জেলার বিজেপির সভাপতি পবিত্র দেবনাথ, ঊনকোটি জেলার বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আকতারুল হোসেন বাবুল, বিজেপি সংখ্যালঘু মোর্চা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আহমেদ লাভলু, কৈলাশহর বিজেপি মন্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত দে, আব্দুল মুনিম থেকে শুরু করে বিজেপি সংখ্যালঘু মোর্চার অন্যান্য নেতৃত্বরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

 মূলত আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এদিনের এই কর্মসূচি বলে জানিয়েছেন নেতৃত্বরা। কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে প্রদীপ প্রজ্জলন করে উক্ত হলসভার শুভ উদ্বোধন করেন বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য কমিটির সভাপতি বিল্লাল মিয়া। 

 বক্তব্য রাখতে গিয়ে নেতৃত্বরা রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে কিভাবে পূর্ব ত্রিপুরা আসনটি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়া যায় এইবিষয় নিয়েই আজকের এই হলসভায় আলোচনা করা হয়।

Releated Posts

ধর্মনগরে বিশাল তিরঙ্গা যাত্রা, ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির সমাপ্তি

ধর্মনগর , ১৭ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ধর্মনগরে আয়োজিত নয় দিনব্যাপী ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Aug 17, 2026

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন, বুথস্তরে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির

আগরতলা, ১৭ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বুথস্তরের সাংগঠনিক কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top