News Flash

  • Home
  • দেশ
  • একগুচ্ছ রেলপ্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী
Image

একগুচ্ছ রেলপ্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী

শিলিগুড়ি, ৯ মার্চ (হি.স.) : প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার আলাদা আলাদা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শিলিগুড়িতে বিকশিক ভারত বিকশিত পশ্চিমবঙ্গ অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। মঞ্চ থেকে একাধিক প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। যার মধ্যে আছে শিলিগুড়ি জংশন থেকে রাধিকাপুর পর্যন্ত রেলের নতুন ঘোষণা।

সরকারি সভায় প্রধানমন্ত্রী মন্তব্য করেন, “স্বাধীনতার পর দীর্ঘদিন উত্তর পূর্ব ভারতের উন্নয়নে নজর দেওয়া হয়নি। ২০১৪-র আগে বাংলার রেলের উন্নয়নে বরাদ্দ ছিল ৪ হাজার কোটি টাকা। এখন রেলে বাংলার জন্য বরাদ্দ বেড়ে ১৪ হাজার কোটি টাকা। এই ১০ বছরে দ্রুত গতিতে বাংলায় রেলের উন্নয়ন হয়েছে।”

রেল লাইনের বৈদ্যুতিকরণ সংক্রান্ত উত্তর বঙ্গের প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে একলাখি— বালুরঘাট বিভাগ, বারসোই— রাধিকাপুর বিভাগ, রানিনগর জলপাইগুড়ি— হলদিবাড়ি বিভাগ, শিলিগুড়ি— আলুয়াবাড়ি বিভাগ ভায়া বাগডোগরা, শিলিগুড়ি— সেবক— আলিপুরদুয়ার জংশন— সামুকতলা (আলিপুর দুয়ার জংশন— নিউ কোচ বিহার) বিভাগ।

শিলিগুড়ি থেকে রাধিকাপুর পর্যন্ত নতুন প্যাসেঞ্জার ট্রেন পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এতে রেল সংযোগের উন্নয়নের পাশাপাশি পন্য পরিবহণ, কর্ম সংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নও হবে উত্তরবঙ্গে। মনিগ্রাম— নিমতিতা বিভাগে ডবল রেললাইন প্রকল্প, আমবাড়ি ফালাকাটা— আলুয়াবাড়ি বিভাগে স্বয়ংক্রিয় ব্লক সিগন্যালিং, নিউ জলপাইগুড়িতে বৈদ্যুতিন ইন্টারলকিংয়ের ঘোষণা করেন তিনি।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: ভারতীয়দের সহায়তায় জরুরি নম্বর প্রকাশ ভারতীয় দূতাবাসের

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা ও তথ্যের জন্য জরুরি যোগাযোগ নম্বর…

ByByNews Desk Aug 26, 2026

শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালানো দুই ধর্ষণ মামলার অভিযুক্ত রাজস্থানে গ্রেপ্তার

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলার দুই অভিযুক্তকে বুধবার…

ByByNews Desk Aug 26, 2026

হিজাব ইস্যুতে ওয়াইসিকে নিশানা এনডিএ নেতাদের, ‘ভোটব্যাঙ্কের রাজনীতি ও সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা’

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): এলাহাবাদ হাইকোর্টের স্কুলের পোশাকবিধি সংক্রান্ত রায়ের সমালোচনা করায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে বুধবার তীব্র…

ByByNews Desk Aug 26, 2026

অপারেশন সিঁদুরে পাকিস্তানের কিরানা হিলসে ভারতীয় লইটারিং মিউনিশন আঘাত হেনে থাকতে পারে: প্রাক্তন সিডিএস অনিল চৌহান

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): গত বছর অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত কিরানা হিলসে ভারতের একটি…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top