News Flash

  • Home
  • দিনের খবর
  • এবারের লোকসভা নির্বাচনে বিহারের ৪০টি আসনই মোদীর ঝুলিতে দিতে হবে : অমিত শাহ
Image

এবারের লোকসভা নির্বাচনে বিহারের ৪০টি আসনই মোদীর ঝুলিতে দিতে হবে : অমিত শাহ

পাটনা, ৯ মার্চ (হি.স.) : এবারের লোকসভা নির্বাচনে বিহারের ৪০টি আসনই মোদীর ঝুলিতে দিতে হবে, শনিবার পাটনার পালিগঞ্জে এক জনসভায় একথাই বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিত শাহ এদিন জনসভা থেকে আরও বলেন, আমরা যখনই এসেছি, বিহারের জনতা আমাদের ঝুলি পদ্মে ভরিয়ে দিয়েছে। ২০১৪ সালে ক্ষমতায় এসে তিনি ৩১টি আসন দিয়েছেন, ২০১৯ সালে এসে তিনি ৩৯টি আসন দিয়েছেন এবং এখন ২০২৪ সালে ৪০টি আসনের মধ্যে ৪০টি মোদীকে দিতে হবে। অমিত শাহ, এদিন সোনিয়া গান্ধী এবং লালু প্রসাদ যাদবকে কটাক্ষ করে বলেন যে একজনের লক্ষ্য তাঁর ছেলেকে প্রধানমন্ত্রী করা এবং অন্যজনের লক্ষ্য তাঁর ছেলেকে মুখ্যমন্ত্রী করা। যে কংগ্রেসের কোলে লালু বসে আছেন, সেই কংগ্রেস সর্বদাই অনগ্রসর ও অতি পিছিয়ে পড়া শ্রেণীর বিরোধিতা করতে কাজ করেছে। গরিবদের জমি দখলের কাজ কেবলমাত্র লালুই করতে পারেন। কেউ যদি দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য ভালো কাজ করতে পারে তবে তা কেবল নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টিই করতে পারবে। নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার অনগ্রসর শ্রেণীর সংরক্ষণের জন্য অনেক কাজ করেছেন।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top