News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শুক্রবার দুদিনের অসম সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ১৮ হাজার কোটি টাকার প্রকল্প, জানান মুখ্যমন্ত্রী
Image

শুক্রবার দুদিনের অসম সফরে প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ১৮ হাজার কোটি টাকার প্রকল্প, জানান মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৭ মাৰ্চ (হি.স.) : আগামীকাল শুক্রবার দুদিনের অসম সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের সফরে এসে উদ্বোধন এবং শিলান্যাস করবেন ১৮ হাজার কোটি টাকার বেশ কয়েকটি প্রকল্পের। জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ বৃহস্পতিবার গুয়াহাটিতে লোকসেবা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর দুদিবসীয় সফরের কার্যসূচি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আগামীকাল ৮ মার্চ বিকালে গুয়াহাটি বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে বিকাল চারটায় চলে যাবেন তেজপুর। সেখান থেকে শনিবার ভোর ৫:৩০টায় কাজিরঙা জাতীয় উদ্যান (কাজিরঙা ন্যাশনাল পার্ক)-এ জিপ ও হাতি সাফারি করবেন। প্রায় দুঘণ্টা উদ্যানের নৈসর্গিক মনোরম পরিবেশে কাটাবেন প্রধানমন্ত্রী।

এর পর তিনি চলে যাবেন অরুণাচল প্রদেশ। অরুণাচল প্ৰদেশে তিনি পশ্চিম কামেঙের সেলা সুরঙ্গ উদ্বোধন করবেন। তার পর ইটানগরে গিয়ে কয়েকটি উন্নয়নমূলক প্ৰকল্পের উদ্বোধন করবেন প্ৰধানমন্ত্ৰী। অরুণাচল প্রদেশে দুটি জনসভায় ভাষণও দেবেন তিনি, জানান হিমন্তবিশ্ব শর্মা।

মুখ্যমন্ত্রী জানান, ওইদিনই শনিবার বিকালে ঘুরে আসবেন যোরহাট। এদিন যোরহাটের মেলেং মেটেলি ময়দানে আয়োজিত লক্ষাধিক জনতার সমাবেশ-মঞ্চ থেকে একসঙ্গে উদ্বোধন করবেন ৫,৫৫,৫৫৫টি প্রধানমন্ত্রী আবাস যোজনা-র অধীনে নির্মিত ঘর। নবনির্মিত ঘরে সরকারের তরফ থেকে পাঠানো হবে মিষ্টির ডালি। এটা গোটা দেশের মধ্যে এক দৃষ্টান্ত, বলেন মুখ্যমন্ত্রী। এছাড়া পিএম-ডিভাইন প্রকল্পের অধীনে তিনসুকিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্বোধনের পাশাপাশি শিবসাগর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদী।

মুখ্যমন্ত্রী বলেন, এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রীর এই সফরের বিশেষত্ব হলো বারাউনি থেকে গুয়াহাটি পর্যন্ত বিস্তৃত ৩,৯৯২ কোটি টাকার পাইপলাইন প্রকল্পের সূচনা করা। এগুলি ৭৬৮ কোটি টাকায় ডিগবয় রিফাইনারি এবং ৫১০ কোটি টাকায় গুয়াহাটি রিফাইনারির সম্প্রসারণ।

তাছাড়া শনিবার যোরহাটে কিংবদন্তি আহোম বীর সেনাপতি লাচিত বড়ফুকনের ৮৪ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। লাচিত বড়ফুকনের মূর্তির কেবল পায়ের উচ্চতা ৪১ ফুট। ওই অনুষ্ঠানে জনসভায় ভাষণ দেবেন তিনি, জানান মুখ্যমন্ত্রী।

Releated Posts

অসমে ১৬৮ কোটি টাকার মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার মাদক পাচারকারী

শিলচর (অসম), ২৭ আগস্ট (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের কাছাড় জেলায় প্রায় ১৬৮ কোটি…

ByByNews Desk Aug 27, 2026

অসমের হাইলাকান্দিতে পাকিস্তান-যোগ সন্দেহে ২১ বছরের যুবক গ্রেপ্তার

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন ‘শাহাদাত-ই-ভাট্টি নেটওয়ার্ক’ (এসবিএন)-এর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে অসমের হাইলাকান্দি জেলায় ২১…

ByByNews Desk Aug 26, 2026

অসমজুড়ে ফের প্রাণ ফিরছে গ্রন্থাগারে, পড়াশোনায় বাড়ছে শিশুদের আগ্রহ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): অসমের বিভিন্ন প্রান্তের গ্রন্থাগারগুলিতে ফের নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। শিশুরা বই পড়ার পাশাপাশি…

ByByNews Desk Aug 26, 2026

মণিপুরে ১৩ জঙ্গি গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ২৬ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ১৩ জন…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top