News Flash

  • Home
  • দেশ
  • ৮ মার্চ ন্যাশনাল কো-অপারেটিভ ডাটাবেসের উদ্বোধনে অমিত শাহ
Image

৮ মার্চ ন্যাশনাল কো-অপারেটিভ ডাটাবেসের উদ্বোধনে অমিত শাহ

নয়াদিল্লি, ৭ মার্চ (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার ন্যাশনাল কো-অপারেটিভ ডাটাবেসের উদ্বোধন করবেন। জানা গিয়েছে, আগামীকাল তিনি নয়াদিল্লিতে জাতীয় সমবায় ডেটাবেস উদ্বোধনের পাশাপাশি ‘ন্যাশনাল কো-অপারেটিভ ডেটাবেস ২০২৩-এর একটি রিপোর্ট’-ও প্রকাশ করবেন।

এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “সরকার সে সমৃদ্ধি”-র উদ্দেশ্যপূরণের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সমবায় মন্ত্রক জানিয়েছে যে, সমবায়কেন্দ্রিক অর্থনৈতিক মডেলগুলির বিকাশে রাজ্য সরকার, জাতীয় সমিতি এবং অংশীদারদের অংশগ্রহণে জাতীয় সমবায় ডেটাবেস তৈরি করা হয়েছে। ন্যাশনাল কোঅপারেটিভ ডাটাবেস হল কেন্দ্রীয় মন্ত্রক, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যোগাযোগের জন্য একটি গুরুত্বপূর্ণ উপকরণ। এরফলে সমবায় ক্ষেত্রের সমস্ত অংশীদাররা উপকৃত হবে।

Releated Posts

বীরভূমে পুলিশের অভিযানে উদ্ধার ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা, গ্রেফতার তুলু মণ্ডলের আত্মীয়

কলকাতা, ৩০ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় প্রায় ২৪ ঘণ্টার ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী পাথরখাদান ব্যবসায়ী…

ByByNews Desk Jul 30, 2026

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top