News Flash

  • Home
  • দিনের খবর
  • মোদীর সভায় আসার পথে বাধা পেয়ে ক্ষুব্ধ সন্দেশখালির মহিলারা
Image

মোদীর সভায় আসার পথে বাধা পেয়ে ক্ষুব্ধ সন্দেশখালির মহিলারা

উত্তর ২৪ পরগনা, ৬ মার্চ (হি.স.) : বারাসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আসার পথে বাধা পেয়ে ক্ষুব্ধ সন্দেশখালির মহিলাদের একাংশ। সূত্রের খবর, বুধবার মোদীর সভাস্থল ছেড়ে যাওয়ার পর এসে পৌঁছোন তাঁরা। মঞ্চের পিছনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় মঞ্চের পিছনে।

সন্দেশখালি নিয়ে বারাসতের মঞ্চ থেকে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্বাভাস দিয়েছেন ‘ঝড় ওঠার…’ আর ‘নারী শক্তি জাগরণে’র। বারাসতের সভাতেই উপস্থিত ছিলেন সন্দেশখালির একদল মহিলা। আর সভা শেষ হতেই মঞ্চের পিছনে সন্দেশখালির ৫ মহিলার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছিলেন বিজেপি নেতা বিকাশ সিংহ।

সন্দেশখালির পথে আটকে পড়া মহিলাদের অভিযোগ, তাঁরা বাসে করে বারাসতের সভায় যোগ দিতে আসছিলেন। মাঝপথে তাঁদের বাস আটকে দেওয়া হয়েছে। রাস্তায় রাস্তায় তাঁদের বাস আটকে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁরা দেখা করতে পারেননি।

অভিযোগ, পুলিশই বারাসতের ডাক বাংলো মোড়ে বাস আটকে দেয়। প্রধানমন্ত্রী যখন সন্দেশখালি নিয়ে ভাষণ রাখছিলেন, তখন তাঁদের বাস ছিল বারাসত ডাকবাংলো মোড়ে। পুলিশকে বারবার বলা সত্ত্বেও বাস আটকে দেওয়া হয় বলে অভিযোগ।

তাঁদের মধ্যে ছিলেন সন্দেশখালির এক স্বনির্ভর গোষ্ঠীর প্রধানও। সেই মহিলা বলেন, “প্রধানমন্ত্রী আমাদের আসতে বলেছিলেন। কথা বলতেন। আমাদের তিন জনকে আটকে দেওয়া হয়। হাতিশালার ওখানে আটকে দেওয়া হয়। বারবার আমাদের তল্লাশি করছিল পুলিশ।”

আর এক মহিলা বলেন, “আমরা যেহেতু আন্দোলনকারী, তাই আমরা যাতে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছতে না পারি, তাই আটকে দেওয়া হয়েছিল।” এদিন আবারও সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে সন্দেশখালির মহিলারা বলেন, ‘দিদি আমরা মোদীজীর সঙ্গে দেখা করতে চাই।’

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top