News Flash

  • Home
  • প্রধান খবর
  • কংগ্রেসের বিরুদ্ধে তোপ অনুরাগের, বিভাজনের রাজনীতি নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী
Image

কংগ্রেসের বিরুদ্ধে তোপ অনুরাগের, বিভাজনের রাজনীতি নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী

হামিরপুর, ৬ মার্চ (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। বুধবার কংগ্রেসের সমালোচনা করে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “অনেক সময়, কংগ্রেস এবং তাঁদের সহযোগী দলগুলি হয় সনাতন ধর্ম অথবা হিন্দু কিংবা ভগবান রাম সম্পর্কে মন্তব্য করেছে ও অপমান করেছে। অন্যদিকে, তারা ‘টুকড়ে টুকড়ে গ্যাং’-এর পাশে দাঁড়িয়েছে, যাদের একমাত্র লক্ষ্য, ভারতকে বিভক্ত করা। তাঁরা নিজেদের বিজয় উদযাপনের জন্য পাকিস্তানপন্থী স্লোগান দেয়।”

এদিন সকালে হিমাচল প্রদেশের হামিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, “এখন একজন ব্যক্তি যিনি আগে বিশাল দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত ছিলেন, নিজস্ব সীমা অতিক্রম করেছেন। তিনি প্রকাশ্যে কংগ্রেসের হয়ে ব্যাটিং করছেন এবং ভারত-বিরোধী, সনাতন-বিরোধী এবং রাম-বিরোধী বক্তব্য রেখেছেন। কংগ্রেসের কাছে আমার প্রশ্ন, কে তাঁকে রক্ষা করছে? এ রাজা এবং ডিএমকে যা বলছে কংগ্রেস কি তাতে সমহ্ৎ? কংগ্রেস নেতাদের দ্বারা উত্থাপিত পাকিস্তানপন্থী স্লোগানে তাঁরা কি সহমত? কংগ্রেস কি ভারতকে একটি দেশ হিসেবে বিবেচনা করে না?… নির্বাচন ঘনিয়ে এলে কেন বিভাজনের রাজনীতি বাড়ছে?”

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top