News Flash

Image

ভোট কেন্দ্র ভিত্তিক ভোটের হার বাড়াতে প্রস্তুতি হাইলাকান্দিতে

হাইলাকান্দি (অসম), ৬ মার্চ (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি বুথে গত নির্বাচনের তূলনায় ভোট দাতার সংখ্যা বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণ করেছে হাইলাকান্দি জেলা নির্বাচনী প্রচার বিভাগ । মঙ্গলবার হাইলাকান্দি জেলা শাসকের সভাকক্ষে প্রচার বিভাগের সভায় পৌরোহিত্য করেন ভারপ্রাপ্ত সেল ইনচার্জ তথা সহকারী আয়ুক্ত পূজা দাওলাগুপু।

তিনি এদিন জেলার দুইটি বিধান সভা সমষ্টি তে বিগত নির্বাচনে ৭৫ শতাংশের নীচে যেখানে ভোটদান হয়েছে সেই সব বুথের বুথ লেভেল অফিসার (বি এল ও) এবং সুপারভাইজার দের থেকে বিভিন্ন পরামর্শ নেন।বিশেষ করে ওই সব এলাকায় আগামী দিনে কিভাবে ভোট দানের হার বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে সবার মতামত লিখিত ভাবে জানাতে অনুরোধ জানান। তাছাড়া ও নির্বাচন কমিশন থেকে সময় সময় যেসব নির্দেশনা আসবে সেসব নির্দেশনা আন্তরিকতার সাথে বাস্তবায়নের জন্য অনুরোধ জানান। সভার শুরুতে প্রচার বিভাগের সদস্য শংকর চৌধুরী উপস্থিত সবাই কে স্বাগত জানান এবং নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত নির্দেশনা সম্পর্কে সবাইকে অবগত করতে অনুরোধ জানান। এব্যাপারে সেল সদস্যা বিজয়িনী ভট্টাচার্য উপস্থিত সবাইকে অবগত করেন। তারপর একে একে বিএলও গন নিজেদের মতামত পোষণ করেন। এদিন তারা নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। এরপর সবাই মিলে আগামী লোক সভা নির্বাচনের আগে প্রত্যন্ত এলাকায় গিয়ে ভোটার সচেতনতা বৃদ্ধি করতে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রচার বিভাগের সদস্য দের পক্ষে উপস্থিত ছিলেন সৌমকান্তি ভট্টাচার্য,কয়েজ আহমেদ বড়ভূইয়া, হৃদম ঘোষ, রাজ যাদব,বিপ্লব দাস প্রমুখ।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top