News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিশ্ব নারী দিবস উপলক্ষে করিমগঞ্জে কন্যার সাথে পিতা মাতার সেলফি পোস্ট করতে আহ্বান
Image

বিশ্ব নারী দিবস উপলক্ষে করিমগঞ্জে কন্যার সাথে পিতা মাতার সেলফি পোস্ট করতে আহ্বান

করিমগঞ্জ (অসম) ৬ মার্চ (হি.স.) : বিশ্ব নারী দিবস উপলক্ষে করিমগঞ্জ জেলায় পিতা মাতারা তাদের কন্যা সন্তানের সাথে সেলফি উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে আহ্বান জানানো হয়েছে। এতে করিমগঞ্জের জেলা সমাজ কল্যাণ আধিকারিক জানিয়েছেন, জেলা সমাজ কল্যাণ কার্যালয়ের অধীনস্থ ডিস্ট্রিক্ট হাভ ফর এমপাওয়ারমেন্ট অফ ওম্যান থেকে আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবস উদযাপন করা হবে।

এই উপলক্ষে করিমগঞ্জ শহরের নীলমণি রোডের কেন্দ্রীয় বিদ্যালয়ের উল্টো দিকে থাকা জেলা সমাজ কল্যাণ আধিকারিকের কার্যালয়ে “Selfie with daughter” নামাঙ্কিত একটি সেলফি কর্নার স্থাপন করা হয়েছে। এতে পিতা মাতারা তাদের ৬ মাস থেকে ১০ বছর বয়সের কন্যা সন্তানের সাথে জেলা সমাজ কল্যাণ কার্যালয়ের সেলফি কর্নারে বা আইসিডিএস কার্যালয়ে অথবা অন্য কোন স্থানে সেলফি উঠে ফেসবুক ও ইন্সটাগ্রামে @karimganjdistrict @Dhewkarimganj #mydaughter লিখে আপলোড করতে আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি এতে ভাল মানের ফটোগ্রাফ নাম ঠিকানা ও যোগাযোগের নম্বর লিখে আগামী ৭ মার্চ, বৃহস্পতিবার এর মধ্যে জেলা সমাজ কল্যাণ বিভাগের ই-মেইল আইডি dhewkarimganj@gmail.com এই ঠিকানায় পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে বলে জেলা সমাজকল্যাণ আধিকারিক জানিয়েছেন।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top