News Flash

  • Home
  • দিনের খবর
  • তারাপদ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

তারাপদ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৬ মার্চ (হি.স.) : তারাপদ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে এক্স হ্যান্ডলে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘আমাদের সময়ের স্বনামধন্য চিত্র সাংবাদিক তারাপদ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের সংবাদে দুঃখিত। আমি তারাপদদাকে চিনতাম। বিভিন্ন বিখ্যাত ঘটনা ও ব্যক্তিত্বের যে কভারেজ উনি করতেন তা আমি পছন্দ করতাম। সমসাময়িক ইতিহাসের এক বিকল্প ভাষ্য তৈরি হত তাঁর ছবিতে।

আমি ব্যক্তিগত ভাবে মনে করতে পারি, উনিই ছিলেন একমাত্র ফটোগ্রাফার যিনি দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে সিপিএম গুন্ডাদের আমাকে খুন করার চেষ্টার ছবি তুলেছিলেন চলন্ত স্কুটার থেকে। সেই সময় আমি ছিলাম বিরোধী দলে।’’

প্রসঙ্গত, বুধবার সকাল সাড়ে সাতটায় তারাপদবাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স ৭৮ বছর। কলকাতায় ১৯৪৬ সালে জন্ম প্রবীণ চিত্রগ্রাহকের। ছোট থেকেই ক্যামেরায় ছবি তোলার নেশা। সেই নেশা পরে পেশা হয় তাঁর। কলেজে পড়া শেষ হতেই তিনি ক্যামেরায় শিক্ষানবিশী শুরু করেন। এরপর চিত্রসাংবাদিকতার পাশাপাশি তিনি আলোকচিত্রী হিসেবেও খ্যাতি অর্জন করেন। তারাপদবাবু সত্যজিৎ রায়ের ব্যক্তিগত চিত্রগ্রাহক ছিলেন। তাঁর তোলা সত্যজিৎ রায়-মাধবী মুখোপাধ্যায়ের ছবিটি সেই সময় যথেষ্ট সাড়া ফেলেছিল।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top