News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের বিভিন্ন বাজারগুলিকে আধুনিক করার চেষ্টা করে চলেছে : মেয়র
Image

রাজ্যের বিভিন্ন বাজারগুলিকে আধুনিক করার চেষ্টা করে চলেছে : মেয়র

আগরতলা, ৫ মার্চ : শহর হচ্ছে আধুনিকরণ। সেদিকে লক্ষ্য রেখে বিভিন্ন বাজারগুলিকে আধুনিক করার চেষ্টা করে চলেছে আগরতলা পুর নিগম। আজ বর্ডার গোল চক্কর বাজার পরিদর্শনে গিয়ে একথা বলেন আগরতলা পর নিগমের মেয়র দীপক মজুমদার।

এদিন তিনি বলেন, বামফ্রন্ট সরকারের আমলে বর্ডার গোল চক্কর বাজারটি কোন পরিকল্পনা ছাড়াই অবৈজ্ঞানিক ভাবে তৈরি করা হয়েছিল। ফলে এই বাজারটিতে অর্ধেকের বেশি দোকানই ক্রেতাদের অভাবে বন্ধ থাকে নিত্যদিন।

তাঁর কথায়, এই এলাকাটিকে উন্নতি প্রকল্প কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকার। তৈরি হচ্ছে লাইট হাউস। পাশাপাশি রাস্তাটিকে প্রশস্ত করার কাজ প্রায় একপ্রকার শেষের পথে। লাইট হাউজে অনেক পরিবার বসবাস করবে এবং এলাকাবাসীর কথা চিন্তা করে বাজারটিকে ভেঙ্গে নতুন করে আধুনিক বাজার তৈরি করার পরিকল্প নেওয়া হয়েছে।

এদিন তিনি আরও বলেন, আসন্ন লোকসভা নির্বাচনের পর থেকে শুরু করা হবে কাজ। পরবর্তীতে রবিদাস পাড়ায় নির্মীয়মান ১৮টি আবাসন এবং একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top