News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী গৃহবধূ , গ্রেফতার স্বামী
Image

স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী গৃহবধূ , গ্রেফতার স্বামী

আগরতলা, ৪ মার্চ: স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছিল পলিরাণী বণিক নামে এক গৃহবধূ। ওই ঘটনার ৩ দিন পর অভিযুক্ত স্বামী পুলিশের জালে। এলাকাবাসী অভিযুক্ত স্বামীর কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।

উল্লেখ্য, স্বামীর দ্বারা নির্যাতনের শিকার হয়ে গৃহবধূ পলি রানী বনিক আত্মহত্যা করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল যাত্রাপুর থানাধীন উত্তর মহেশপুরে। গত ৪ বছর পূর্বে উত্তর মহেশপুরের স্কুল টিলা এলাকার খগেন বনিকের মেয়ের সাথে ধনপুরের বড়নারায়ণ এলাকায় অঞ্জন দাসের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল। বিয়ের কয়েক মাস পর থেকেই স্ত্রীর উপর নির্যাতন শুরু করে বলে অভিযোগ। গত ২৯ শে জানুয়ারি পলিকে বেধড়ক মারধর করে স্বামী। সেখান থেকে তাকে উদ্ধার করে এনে চিকিৎসা করানোর পর থেকে গত প্রায় এক মাস সময় ধরে বাপের বাড়িতে থাকতো সে। যদিও সে পুরোপুরি সুস্থ হয়নি, মাথাতে অসহ্য যন্ত্রণা ছিলো।

অর্থের অভাবে ঠিকমত চিকিৎসা করাতে পারেনি, তার উপর বিভিন্ন সময়ে স্বামী ফোন করে হুমকি ধমকি দিতো বলে অভিযোগ। এতে মানসিক অবসাদে ভুগছিলো পলি। এই কারনে পলিরানী বৃহস্পতিবার বিকেলে বাপের বাড়িতে ঘরের পেছনে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। মৃতার তিন বছরের একটি শিশু কন্যা রয়েছে।

পরবর্তী সময়ে মৃতার বাবা স্বামীর বিরুদ্ধে যাত্রাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ অভিযুক্ত স্বামী সঞ্জয় দাসকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে

Releated Posts

কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে ত্রিপুরাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ২ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত

আগরতলা, ২৮ এপ্রিল: রাজ্যজুড়ে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। দৈনিক পরিস্থিতি সম্পর্কিত রিপোর্ট…

ByByReshmi Debnath Apr 28, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস , লাল সতর্কতা জারি

আগরতলা, ২৮ এপ্রিল: ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া ও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি, প্রশাসন তৎপর, সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৮ এপ্রিল: প্রবল ঝড় ও বৃষ্টির দাপটে রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায়…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবল স্মার্ট সিটি, শহরে হাঁটু জল, জনদুর্ভোগ চরমে

আগরতলা, ২৮ এপ্রিল: মাত্র ঘণ্টাখানেকের টানা ভারী বর্ষণেই কার্যত জলমগ্ন হয়ে পড়ল আগরতলা শহর। শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top