ক্রীড়া প্রতিনিধি, আগরতলা , ৩ মার্চ।। বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সন্তোষ স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ৬৫ রানে প্রতিপক্ষদের হারিয়ে চ্যাম্পিয়ন হলো ওরিয়েন্টাল ক্লাব। বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি ষ্টেডিয়ামে সন্তোষ স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার। এদিন সকালে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশ নেয় ওরিয়েন্টাল ক্লাব বনাম সাউথ বিলোনিয়া প্লে সেন্টার।টুর্নামেন্টের ২০ ওভার ওরিয়েন্টাল ক্লাব ১৯২ রান সংগ্রহ করে, এবং সাউথ বিলোনিয়া প্লে সেন্টার ১৯ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। ওরিয়েন্টাল ক্লাব ৬৫ রানে জয় লাভ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা। সুন্দরভাবে খেলাকে সম্পন্ন করার জন্য সকলকে অভিনন্দন জানান ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনে সভাপতি সম্পাদক তপন লোধ, সচিব সুব্রত দে,বিলোনিয়া টিকেট এসোসিয়েশনের সভাপতি সম্পাদক কৃষ্ণ চক্রবর্তী, পার্থ চৌধুরী, বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, দক্ষিণ জেলা পুলিশ সুপার অশোক সিনহা সহ বিলোনিয়া ক্রিকেট এসোসিয়েশনের সদস্যবৃন্দ।বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সন্তোষ স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে ক্রিকেটপ্রেমীদের দারুন উৎসাহ পরিলক্ষিত হয় বিলোনিয়া বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে।

বিলোনিয়া টি-২০ ক্রিকেটে ওরিয়েন্টাল ক্লাব চ্যাম্পিয়ন
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















