News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরি যাওয়া জিনিস সহ গ্রেফতার দুই কুখ্যাত চোর
Image

চুরি যাওয়া জিনিস সহ গ্রেফতার দুই কুখ্যাত চোর

আগরতলা, ২৬ ফেব্রুয়ারি : চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে বিশালগড় থানার পুলিশ। সাথে দুই দাগী চোরকে গ্রেফতার করে।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত ২৩ ফেব্রুয়ারি বিশালগড় রঘুনাথপুর এলাকার পুলিশ কনস্টেবল আমির হোসেনের বাড়িতে চোরের দল হানা দিয়েছে। চোরের দল হানা দিয়ে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে। পরবর্তী সময়ে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়েছিল। পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে পুলিশ ভোররাতে রঘুনাথপুর ও ঘনিয়ামারার দুই দাগী চোর নজরুল ইসলাম এবং মইনাল হোসেনকে গ্রেফতার করেন। তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার করেছে ।

Releated Posts

ওয়ারাংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারাংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রার্থী ও পোলিং এজেন্টদের বাধার অভিযোগ সিপিআই(এম)-এর

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন দলীয় প্রার্থী ও পোলিং…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, মানিক সরকারের কনভয়ে হামলার নিন্দা

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু, দুর্গম এলাকাতেও ভোটারদের উৎসাহ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটির সাধারণ নির্বাচনে সোমবার সকাল থেকে…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top