News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ার মহাশ্মশানের আধুনিক বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Image

তেলিয়ামুড়ার মহাশ্মশানের আধুনিক বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ ফেব্রুয়ারি:  তেলিয়ামুড়ার পুর এলাকাতে উন্নয়নের মুকুটে যুক্ত হলো আরো দুটি নয়া পালক। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার হাত ধরে উদ্বোধন হলো,তেলিয়ামুড়ার মহাশ্মশানের আধুনিক বৈদ্যুতিক চুল্লির এবং  টারশিয়ারি সেন্টারের। 

সোমবার বেলা দুইটা নাগাদ,রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা এক কোটি আঠারো লক্ষ টাকা ব্যয়ে নির্মিত  মহাশ্মশানের আধুনিক বৈদ্যুতিক চুল্লির। ফিতা কেটে ও ফলক উন্মোচনের মধ্যদিয়ে উদ্বোধন করেন এবংপ্রায় দেড় কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা  টারসারি  সেন্টারের উদ্বোধন করেন। 

এদিনের আয়োজিত এই দুটি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধায়ক তথা রাজ্য বিধানসভার সরকার পক্ষের  মুখ্য সচেতক কল্যাণী সাহারায় ,পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, জেলা শাসক চাঁদনীচন্দ্রন, মহকুমা শাসক শীর্ষেন্দু দেববর্মা, ডিরেক্টর রজত প্যন্ট সহ অন্যান্য।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি দেশের  জনগণের  সার্বিক উন্নয়নের জন্য নানাভাবে বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে কাজ করে চলছে। রাজ্য সরকার ও এবং কেন্দ্রীয় সরকার তথা ডাবল ইঞ্জিনের সরকার যেভাবে কাজ জারি রেখেছে তা আগামী দিনে ও জারি থাকবে।

Releated Posts

বিশ্রামগঞ্জে শৌচালয় থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বিশ্রামগঞ্জ, ১৭ আগস্ট: বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন একটি শৌচালয়ের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায়…

ByByReshmi Debnath Aug 17, 2026

স্মার্ট মিটার বাতিলের দাবিতে সিপিআইএমের বিক্ষোভ, বিদ্যুৎ পরিষেবা নিয়ে সরকারের বিরুদ্ধে সরব মানিক দে

আগরতলা, ১৭ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি বন্ধ এবং বিদ্যুৎ পরিষেবার উন্নতির দাবিতে আগরতলা শহরে…

ByByReshmi Debnath Aug 17, 2026

সরকারি চাকরিতে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার সিদ্ধান্তের প্রতিবাদ, সরব ডিওয়াইএফআই ও টিওয়াইএফ

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানাল ডিওয়াইএফআই ও টিওয়াইএফ।…

ByByReshmi Debnath Aug 17, 2026

আগরতলা আদালত চত্বর থেকে পালাল বিচারাধীন বন্দি, পরে ফের আটক

আগরতলা, ১৭ আগস্ট: আগরতলা জেলা ও দায়রা আদালত চত্বর থেকে এক বিচারাধীন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top