News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টেট পরীক্ষার্থীরদের নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে, খুব শীঘ্রই তাঁদের নিয়োগ
Image

টেট পরীক্ষার্থীরদের নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে, খুব শীঘ্রই তাঁদের নিয়োগ

আগরতলা, ২৬ ফেব্রুয়ারি : টেট পরীক্ষার্থীরদের নিয়োগ প্রক্রিয়ার কাজ চলছে। খুব শীঘ্রই তাঁদের নিয়োগ করা হবে। শিক্ষা ভবনের টিআরবিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রত্যুষ রঞ্জন দেব এমনটাই আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন জনৈক টেট উর্ত্তীন পরীক্ষার্থী।

আজ একত্রে নিয়োগের দাবিতে ফের শিক্ষা ভবনের বিক্ষোভ প্রদর্শন করেন টেট উর্ত্তীন পরীক্ষার্থীরা। পরর্বতী সময়ে তাঁদের এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে টিআরবিটির অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেন। কিন্তু অধিকর্তার অনুপস্থিতে টিআরবিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রত্যুষ রঞ্জন দেবের সাথে সাক্ষাৎ করেছেন ৩৬১ জন পরীক্ষার্থী।

জনৈক পরীক্ষার্থী জানিয়েছেন, টিআরবিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রত্যুষ রঞ্জন তাঁদের ইতিবাচক আশ্বাস দিয়েছেন। তিনি বলেন কিছু দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

পরীক্ষার্থীদের অভিযোগ, গত ২০২২ সালে টেট পরীক্ষায় হয়েছিল। তাতে ৩৬১ জন পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু টিআরবিটি এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না । এ বিষয়ে একাধিকবার মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর দরজায় কড়া নাড়লেও তাদের দাবি পূরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই তাঁরা বাধ্য হয়ে সোমবার সকালে নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন।

তাঁদের আরও অভিযোগ, রাজ্যের বিভিন্ন স্কুল শিক্ষক স্বল্পতায় ভুগছে। নিত্যদিন শিক্ষক নিয়োগের দাবিতে ছাত্র ছাত্রীরা পথ অবরোধ করছে। কিন্তু রাজ্য সরকার শিক্ষক স্বল্পতা দূরীকরণে কোনো উদ্যোগ নিচ্ছে না।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top