News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সাক্ষাতে মিলিত প্রদ্যুৎ কিশোর দেববর্মন
Image

দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সাক্ষাতে মিলিত প্রদ্যুৎ কিশোর দেববর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি:  আজ দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সাক্ষাতে মিলিত হয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন।  সেখানে জনজাতিদের সাংবিধানিক সমাধান লিখিত আকারে দেওয়ার জন্য  কেন্দ্র সরকারের সঙ্গে কথা হয়েছে বলে রাজ্যে এসেই জানিয়েছেন তিনি। 

এদিন দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সাক্ষাতের পর এম বিবি বিমানবন্দরে এসে প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাদের একটাই দাবি লিখিত আকারে জনজাতিদের সংবিধানের সমাধান। বিজেপি সরকার পুনরায় রাজ্য ক্ষমতায় আসার আগে কেন্দ্র ও রাজ্য সরকার জনজাতিদের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি দিলে এক বছর অতিক্রম হলেও তার কিছুই পূরণ হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। 

তাই কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনার পরেও কোন সুরাহার পথ খুজে না পেয়ে আমরন অনশনে বসার ঘোষনা দিয়েছেন তিনি।  আগামী ২৮ ফেব্রুয়ারী থেকে তেলিয়ামুড়া থানার হাতাইকতরে বুবাগ্রা আমরন অনসনে বসবেন বলে ঘোষনা দিয়েছিলেন। 

এরপরই  কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বুবাগ্রাকে দিল্লী আসার আমন্ত্রন জানানো হয়। বার্তা পেয়ে তিনি দিল্লী ছুটে যান। কেন্দ্র সরকার প্রদ্যুৎ কিশোরের দাবি সম্পর্কে চিন্তা ধারা করছে বলে বিমানবন্দরে জানিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তবে লিখিত আকারে সংবিধানিক সমাধানের আশ্বাস না পেলে তিনি আমরণ অনশনে বসার সিদ্ধান্তে অনড় থাকবেন বলে জানিয়েছেন আজ। 

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top