News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শীঘ্রই উদ্বোধন নাগেরজলায় আধুনিক বাস স্ট্যান্ডের
Image

শীঘ্রই উদ্বোধন নাগেরজলায় আধুনিক বাস স্ট্যান্ডের

আগরতলা, ২৬ ফেব্রুয়ারি: যাত্রীদের সুবিধার্থে খুব শীঘ্রই নাগেরজলায় আধুনিক বাস স্ট্যান্ডের উদ্বোধন হবে। এই আধুনিক বাস স্ট্যান্ড নির্মাণে ১৬ কোটি ৮৮ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। আজ পরিদর্শনে গিয়ে এমনটাই জানালেন টিআরটিসি চেয়ারম্যান মলয় গোস্বামী।

এদিন তিনি বলেন, মূলত দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের সুবিধার্থে এই আধুনিক বাস স্ট্যান্ড নির্মাণে করা হয়েছে। নাগেরজলা থেকে যাত্রীরা বিভিন্ন জায়গায় যায় তাঁদের খাওয়া দেওয়া ও বিশ্রাম করার ব্যবস্থা রাখা হয়েছে। সুশৃঙ্খলভাবে যাত্রী সাধারণরা নিজেদের গন্তব্যস্থলে যেতে পারেন।

এদিন তিনি আরও বলেন, আজ থেকেই টিআরটিসি কর্তৃপক্ষের হাতে দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে। এই স্ট্যান্ডটি টিআরটিসি নিজেরা পরিচালনা করবে। যদি তা সম্ভব না হয় তাহলে পরবর্তী সময়ে কোনো সোসাইটি বা অন্য্ কোনো সংস্থার হাতে তুলে দেওয়া হবে বলে জানান তিনি।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top