News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক
Image

মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে মুখ্য স্বাস্থ্য আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৬ ফেব্রুয়ারি:  বিশালগড় মহকুমাধীন মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক,ডাঃ সাদিকুর রশিদ হাসপাতালের চিকিৎসা পরিষেবা লাটে তুলে প্রাইভেট চেম্বারে রোগী দেখার বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে রবিবার ঐ চিকিৎসকের দ্বারা হেনস্তার শিকার হতে হয়েছিল সাংবাদিক। আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এনিয়ে নড়েচড়ে বসে সিপাহীজলা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। 

সোমবার সকালে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক  মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে  ছুটে আসেন এবং গুণধর ওই চিকিৎসক সাদিকুর রশিদকে সাবধান করে দেয় যেন সাংবাদিকসহ চিকিৎসা নিতে আসা রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের সাথে এই ধরনের আচরণ ভবিষ্যতের যেন না করে পাশাপাশি হাসপাতালের ডিউটি ফেলে রেখে যেন প্রাইভেট চেম্বারে কোন রোগী না দেখেন। 

এই বিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন রবিবার সাংবাদিকের সাথে ঘটে যাওয়া ঘটনাটি মোটেও কাম্য নয়।ভবিষ্যতে এমন অনাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলে তিনি আশা ব্যক্ত করেন।

Releated Posts

বিশ্রামগঞ্জে শৌচালয় থেকে অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বিশ্রামগঞ্জ, ১৭ আগস্ট: বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড সংলগ্ন একটি শৌচালয়ের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায়…

ByByReshmi Debnath Aug 17, 2026

স্মার্ট মিটার বাতিলের দাবিতে সিপিআইএমের বিক্ষোভ, বিদ্যুৎ পরিষেবা নিয়ে সরকারের বিরুদ্ধে সরব মানিক দে

আগরতলা, ১৭ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি বন্ধ এবং বিদ্যুৎ পরিষেবার উন্নতির দাবিতে আগরতলা শহরে…

ByByReshmi Debnath Aug 17, 2026

সরকারি চাকরিতে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার সিদ্ধান্তের প্রতিবাদ, সরব ডিওয়াইএফআই ও টিওয়াইএফ

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানাল ডিওয়াইএফআই ও টিওয়াইএফ।…

ByByReshmi Debnath Aug 17, 2026

আগরতলা আদালত চত্বর থেকে পালাল বিচারাধীন বন্দি, পরে ফের আটক

আগরতলা, ১৭ আগস্ট: আগরতলা জেলা ও দায়রা আদালত চত্বর থেকে এক বিচারাধীন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top