News Flash

  • Home
  • খেলা
  • জিরানিয়ায় টি-‌২০ ক্রিকেটের ফাইনালে
Image

জিরানিয়ায় টি-‌২০ ক্রিকেটের ফাইনালে

আজ অ্যাথলেটিক্স ক্লাব-নেতাজি সঙ্ঘক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ ফেব্রুয়ারি।। ফাইনালে উঠলো রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাব এবং নেতাজি সুভাষ সঙ্ঘ। সোমবার হবে খেতাব নির্ণায়ক ম্যাচটি। আগামীকাল সকাল ৯ টায় শুরু হবে ফাইনাল ম্যাচ। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র টি-‌২০ ক্রিকেটের। রবিবার রাণীরবাজার স্কুল মাঠে হয় দুটি সেমিফাইনাল ম্যাচ। তীব্র উত্তেজনাপূর্ণ দিনের প্রথম সেমিফাইনাল ম্যাচে রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাব ২ রানে পরাজিত করে রয়েল ক্লাবকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাব ১৩৮ রান করে। দলের পক্ষে অপন দাস ৫৮ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৯ এবং কৌশিক দাস ৭ বল খেলে ১৫ রান করেন। জবাবে খেলতে নেমে রয়েল ক্লাব ১৩৬ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নিলেশ গোস্বামী ২২ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪, সুশান্ত দেবনাথ ১৫ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভ৪র বাউন্ডারির সাহায্যে ২০, দেবাঙ্কর দেবনাথ ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। রেশম বাগান অ্যাথলেটিক্স ক্লাবের পক্ষে চিরঞ্জীৎ পাল ২৭ রানে ৩ টি উইকেট দখল করেন। দুপুরে দ্বিতীয় সেমিফাইনালে নেতাজি সুভাষ সঙ্ঘ ৪ উইকেটে পরাজিত করে টাইগার ক্লাবকে। টসে জয়লাভ করে টাইগার ক্লাব মাত্র ৬৯ রান করতে সক্ষম হয় ব্যাটিং ব্যর্থতায়।দলের পক্ষে প্রশান্ত চন্দ ২২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান ২২ গজে রুখে দাড়াতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। নেতাজি সুভাষ সঙ্ঘের পক্ষে সুরজ সিনহা ৮ রানে ৫ টি উইকেট দখল করেন। জবাবে খেলতে নেমে নেতাজি সুভাষ সঙ্ঘ ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে বিশাল সাহা ১৩ বল খেলে ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২০ এবং ওপেনার বাপন বনিক ১০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। টাইগার ক্লাবের পক্ষে আশিষ চন্দ ১৩ রানে এবং লিঙ্কন দাস ২৩ রানে ২ টি উইকেট দখল করেন।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top