News Flash

  • Home
  • দেশ
  • হাত মেলালো কংগ্রেস ও এএপি, লোকসভা নির্বাচনের জন্য দুই দলের আসন-বন্টন সম্পন্ন
Image

হাত মেলালো কংগ্রেস ও এএপি, লোকসভা নির্বাচনের জন্য দুই দলের আসন-বন্টন সম্পন্ন

নয়াদিল্লি, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড় এবং গোয়ায় আসন বন্টনের ঘোষণা করল কংগ্রেস ও আম আদমি পার্টি। দিল্লির ৭টি আসনের মধ্যে কংগ্রেস ৩টি আসনে লড়বে এবং এএপি ৪টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। গুজরাটের ২৬টি আসনের মধ্যে কংগ্রেস ২৪টিতে এবং এএপি ২টিতে (ভারুচ এবং ভাবনগরে) প্রতিদ্বন্দ্বিতা করবে। হরিয়ানায় ১০টি আসনের মধ্যে কংগ্রেস ৯টি এবং এএপি একটিতে (কুরুক্ষেত্র) প্রতিদ্বন্দ্বিতা করবে। চণ্ডীগড়ে কংগ্রেস একক আসনে লড়বে এবং গোয়ায় দু”টি আসনেই লড়বে কংগ্রেস। শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে করে এই আসন বন্টনের ঘোষণা করেছে কংগ্রেস ও এএপি।

কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সাংসদ মুকুল ওয়াসনিক বলেছেন, “গোয়ায় সিদ্ধান্ত হয়েছিল, কংগ্রেস উভয় লোকসভা আসনে লড়বে। হরিয়ানায় ১০টি লোকসভা আসন রয়েছে। কংগ্রেস ৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এএপি একটি আসনে (কুরুক্ষেত্র) প্রার্থী দেবে। চণ্ডীগড় নিয়ে দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, সেখানে কংগ্রেস প্রার্থী লড়বেন। গুজরাটে ২৬টি লোকসভা আসন রয়েছে। কংগ্রেস ২৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এএপি ২টি আসনে প্রার্থী দেবে।” মুকুল আরও জানান, “দিল্লিতে লোকসভার আসন সংখ্যা ৭টি। এএপি ৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে – নতুন দিল্লি, পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি এবং পূর্ব দিল্লি; কংগ্রেস তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, যথাক্রমে চাঁদনি চক, উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম।”

এএপি সাংসদ সন্দীপ পাঠক এদিনের সাংবাদিক বৈঠকে বলেছেন, “এখন দেশ যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে – যেভাবে বিজেপি সরকার একে একে সমস্ত প্রতিষ্ঠান শেষ করে দিচ্ছে, নির্বাচন ”চুরি” হচ্ছে এবং বিরোধী নেতাদের জেতার জন্য জেলে পাঠানো হচ্ছে। নির্বাচন, কৃষকদের সাথে যেভাবে অবিচার করা হচ্ছে, যেভাবে দেশের মানুষ বেকারত্ব ও মূল্যস্ফীতিতে ভুগছে… দেশের একটি সৎ ও শক্তিশালী বিকল্প দরকার। সেটা মাথায় রেখে নিজেদের রাজনৈতিক স্বার্থকে পাশে রেখে এবং জাতির স্বার্থের কথা মাথায় রেখে, আমরা এই জোটে একত্রিত হয়েছি।”

Releated Posts

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top