News Flash

Image

উত্তর জেলায় যান দুর্ঘটনা অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ ফেব্রুয়ারি: ধর্মনগর তথা ত্রিপুরা রাজ্য তথা ভারতের বিভিন্ন প্রান্তে প্রান্তে দুর্ঘটনা এড়াতে সচেতনতা শিবির চলছে। কেমন করে দুর্ঘটনা হারকে একেবারে কমিয়ে আনা যায়, সেই বিষয়ে চলছে সচেতনতা শিবির।  কিন্তু বাস্তবে প্রতিদিন দুর্ঘটনার হার বৃদ্ধি পেয়ে চলেছে। কোনো ভাবেই দুর্ঘটনায় হ্রাস টানা সম্ভব হচ্ছে না। এই  দুর্ঘটনার শিকার হচ্ছেন নবপ্রজন্ম অর্থাৎ যুবসমাজ।

রাজ্য তথা দেশের সাথে পাল্লা দিয়ে উত্তর জেলাতেও দুর্ঘটনার হার প্রত্যহ বেড়েই চলেছে। বুধবার রাতে কৃষ্ণপুরে যে দুর্ঘটনা হয়। তা কেমন করে হয়েছে কেউই বলতে পারেনা। রাত সাড়ে বারোটা নাগাদ ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনীর দপ্তরে একটি ফোন আসে যে কৃষ্ণপুরে জোর কালভার্ট এলাকায় একটি দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা গিয়ে আহত দুইজনকে উদ্ধার করেছে।

তাদেরকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে তৎক্ষণাৎ নিয়ে আসা হয়। একজনের নাম সৌরভ নাথ(১৮), বাড়ি চামটিলা এবং অপরজন অভিজিৎ দেবনাথ (২২),  বাড়ি দেওছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। দুর্ঘটনা স্থলে তাদের সঙ্গে একটি বাইক ও রাস্তায় পড়েছিল। ধারনা করা যাচ্ছে বাইক দুর্ঘটনায় আহত হয়েছে দুই যুবক। তাদের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে।

Releated Posts

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে। ধরতি আবা জনজাতি…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top