News Flash

  • Home
  • দিনের খবর
  • আদিবাসী উন্নয়ন বোর্ড-এর জন্য আর্থিক বরাদ্দ মুখ্যমন্ত্রীর
Image

আদিবাসী উন্নয়ন বোর্ড-এর জন্য আর্থিক বরাদ্দ মুখ্যমন্ত্রীর

কলকাতা, ২২ ফেব্রুয়ারি, (হি.স.): জঙ্গলমহল সফরের আগে রাজ্যের একাধিক আদিবাসী সংগঠনের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ করলেন একাধিক ঘোষণা৷ পাশাপাশি, এদিন আধিকারিকদের একাংশের বিরুদ্ধেও চরম উষ্মাপ্রকাশ করতে দেখা গেল তৃণমূলনেত্রীকে৷

লোকসভা নির্বাচনকে সামনে রেখে আদিবাসী বোর্ডগুলির জন্য আর্থিক বরাদ্দ দেওয়ার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাউরি, বাগদি, আদিবাসী উন্নয়ন বোর্ড-এর জন্য আর্থিক বরাদ্দ মুখ্যমন্ত্রীর। বাউরি বোর্ডের জন্য ৫ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাগদি বোর্ডের জন্য কয়েক কোটি টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। আদিবাসী উন্নয়ন বোর্ড এর জন্য ২ কোটি টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর।

এদিন মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে লোধা উপজাতির প্রতিনিধিরা একের পর এক প্রকল্প নিয়ে ক্ষোভপ্রকাশ করেন৷ বলেন, ‘‘আপনি একের পর এক প্রকল্প ঘোষণা করছেন। কিন্তু জেলা প্রশাসন আমাদের প্রকল্পগুলো করছে না। আমাদের বিভিন্ন সময়ে পুলিশ হেনস্থা করছে। আপনি বলে দেওয়ার পরেও লোধা দের কোনও কাজ হচ্ছে না। ঝাড়গ্রামের গুপ্তমণি মন্দিরের সংস্কারের কাজ হয়নি।’’

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top