News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
Image

কৈলাসহরে পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২১ ফেব্রুয়ারি: রাজ্যের অন্যান্যস্থানের পাশাপাশি ঊনকোটি জেলার কৈলাসহরেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে বুধবার দুপুর বেলা কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত ক্লিকদার, জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরের ওএসডি কার্তিক দেববর্মা, ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, কৈলাসহর পুরপরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায়, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা বিশ্বজিৎ দেব,বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মালাকার।

 এদিনের এই অনুষ্ঠানে কৈলাসহর মহকুমার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। প্রদীপ প্রজ্জলন করে উক্ত অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন কৈলাসহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা রানী দেবরায়। পাশাপাশি শহীদবেদীতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন এ দিনের এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও অনুষ্ঠিত হয় এদিনের এই অনুষ্ঠানে।

Releated Posts

গণেশ পূজার অনুষ্ঠান থেকে চুরি হওয়া দুই বাইক উদ্ধার, আটক তিন

কৈলাসহর, ২ অক্টোবর: গণেশ পূজার কনসার্ট চলাকালীন চুরি হয়ে যাওয়া দুটি বাইক উদ্ধার করল কৈলাশহর থানার পুলিশ। এই…

ByByReshmi Debnath Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top