উন্নাও, ২১ ফেব্রুয়ারি (হি.স.): ভারত ভ্রাতৃত্বের, মোহাব্বত ও অন্যকে সম্মান করার দেশ। বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার উত্তর প্রদেশের উন্নাও-এ ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন বক্তৃতা রাখার সময় রাহুল গান্ধী বলেছেন, “আমার আগের যাত্রায়, দেশে যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে সে বিষয়ে আমি মানুষকে জিজ্ঞেস করেছিলাম। তাঁরা আমাকে বলেছিলেন, একজন ব্যক্তি যদি দরিদ্র, ‘পিছিয়ে পড়া’, দলিত, আদিবাসী অথবা সংখ্যালঘু হয়, তবে আপনি যাই করুন না কেন এই দেশে আপনি ‘ন্যায়’ পাবেন না।” বুধবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা ৩৯-তম দিনে পড়েছে। এদিন সকালে উত্তর প্রদেশের উন্নাও থেকে শুরু হয় রাহুলের ন্যায় যাত্রা। রাহুল এদিন বলেছেন, “এই যাত্রার লক্ষ্য জনগণকে ‘ন্যায়বিচার’ প্রদান করা। ‘ভারত জোড়ো যাত্রা’ থেকে একটি স্লোগান উঠেছিল- ঘৃণার বাজারে প্রেমের দোকান খুলতে হবে। কারণ এই দেশ বিদ্বেষ ও হিংসার নয়, ভালোবাসা ও ভ্রাতৃত্বের দেশ।”

ভারত ভ্রাতৃত্বের, মোহাব্বত ও অন্যকে সম্মান করার দেশ : রাহুল গান্ধী
Tags:
Releated Posts
ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা: যুক্তরাষ্ট্রের কাছে কড়া প্রতিবাদ ভারতের, বলল ‘অগ্রহণযোগ্য’
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ওমান উপসাগরে ভারতীয় নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজগুলিতে মার্কিন নৌবাহিনীর ধারাবাহিক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে…
মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, ‘গ্রেপ্তার হতে প্রস্তুত’, সুর চড়ালেন জিতু পাটোয়ারি
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে…
অন্ত্যোদয়ের মন্ত্রে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন, কেন্দ্রের দাবি
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত…
ভারতীয় নাবিকদের মৃত্যু: মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘রাষ্ট্রীয় জলদস্যুতা’র অভিযোগ
তেহরান, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায়…


















