News Flash

  • Home
  • দেশ
  • উপত্যকায় প্রথম বৈদ্যুতিক ট্রেনের সূচনা, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী
Image

উপত্যকায় প্রথম বৈদ্যুতিক ট্রেনের সূচনা, বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

জম্মু, ২০ ফেব্রুয়ারি (হি.স.) : কাশ্মীর উপত্যকা পেল প্রথম বৈদ্যুতিক ট্রেন। মঙ্গলবার জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এই বৈদ্যুতিক ট্রেনের যাত্রার শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, রেল, সড়ক, বিমান চলাচল, পেট্রোলিয়াম, নাগরিক পরিকাঠামো-সহ বিভিন্ন সেক্টরের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সবুজ পতাকা নেড়ে উপত্যকায় প্রথম বৈদ্যুতিক ট্রেনের যাত্রার সূচনা করেছেন। সাঙ্গলদান স্টেশন এবং বারামুল্লা স্টেশনের মধ্যে এই ট্রেনটি আপাতত চলবে। এই অনুষ্ঠান থেকেই জম্মু ও কাশ্মীরে নতুন সরকারি নিয়োগপ্রাপ্তদের হাতে চাকরির নিয়োগ পত্র বিতরণ করেছেন প্রধানমন্ত্রী। মোট ১৫০০ জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি বিকশিত ভারত, বিকশিত জম্মু কর্মসূচির অঙ্গ হিসেবে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top