News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ১৭ কেজি ৭৫৬ গ্রাম গাঁজা উদ্ধার, আটক শিশু সহ সাতজন
Image

১৭ কেজি ৭৫৬ গ্রাম গাঁজা উদ্ধার, আটক শিশু সহ সাতজন

ধর্মনগর, ১৯ ফেব্রুয়ারি: গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর আইএসবিটি থেকে ২৬ টি প্যাকেটে ১৭ কেজি ৭৫৬ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। সাথে শিশু সহ সাতজনকে আটক করে পুলিশ।

মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানিয়েছেন, সোমবার সাধারণ মানুষের কাছে একটা খবর আসে যে জিরানিয়া থেকে পাঁচজন মহিলা ও একজন পুরুষ সাথে একটি ছোট শিশু রয়েছে। তাঁরা প্রত্যেকে বিহার রাজ্যের বাসিন্দা। তাঁরা গাঁজা বহন করে নিয়ে আসছে। কুমারঘাট পর্যন্ত সড়কপথে আসে সেখান থেকে একটি অটো নিয়ে ধর্মনগর আইএসবিটিতে আসেন তাঁরা। আইএসবিটি থেকে বাসে করে বহিরাজ্যে যাবার উদ্দেশ্যে তাঁদের ঘোরাঘুরি।

তিনি আরও জানিয়েছেন, তাঁদেরকে আটক করে তল্লাশি চালানো হয়েছিল। তল্লাশিতে তাঁদের কাছ থেকে ২৬ টি প্যাকেটে ১৭ কেজি ৭৫৬ গ্রাম গাঁজা উদ্ধার করে।

আটককৃতরা হলেন, বিকাশ মণ্ডল বাড়ি বিহার রাজ্যে, কবিতা দেবী বিকাশের স্ত্রী, কাজল বেবি, রিঙ্কু দেবী, রঞ্জু দেবী, সুমন দেবী।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top